মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক বিশেষ অভিযানের অংশ হিসেবে সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্রের চোরাচালান হওয়ার সম্ভাবনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দিঘলটারী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার সীমান্ত এলাকার ডিগ্রির চর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল ও ১রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত অস্ত্র চোরাচালানে সংশ্লিষ্টদের শনাক্ত করতঃ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ লালমনিরহাটের আদিতমারী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

আরও

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

সারা দেশ

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্...

২০২৬-০৯-০১ ১৮:৫৭

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৪০মিটার ক্রসবাঁধ বিলিন

সারা দেশ

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৪০মিটার ক্রসবাঁধ বিলিন

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বুড়িরহাট ক্রসবাঁধে মঙ্গলবার সকালে হঠাৎ ভাঙন দেখা দিলে গুরুত্বপূর্ণ ক্রসবাঁধের ৪০ মিটার...

২০২৬-০৯-০১ ১৮:১৩

কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণ, দুই পুলিশও আসামি

সারা দেশ

কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণ, দুই পুলিশও আসামি

ঢাকা থেকে কুড়িগ্রামের পথে ছুটছিল আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’। যাত্রীদের কেউ ঘুমে, কেউ জানালার বাইরে ছুটে চলা দৃশ্য দে...

২০২৬-০৯-০১ ১৮:১০

শালিখায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারা দেশ

শালিখায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখা উপজেলায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দ...

২০২৬-০৯-০১ ১৮:০৯

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

সারা দেশ

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতা-কর্মী...

২০২৬-০৯-০১ ১৮:০৮

গাইবান্ধায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারা দেশ

গাইবান্ধায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হ...

২০২৬-০৯-০১ ১৮:০৫