মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে ব্রাহ্ম সমাজ সড়কের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, তানভীর চৌধুরী রুবেল, আলমগীর হোসেন ভূঁইয়া, রেজাউল হোসেন, নাজমুল ইসলাম রঞ্জন, বেনজির আহমেদ তাবরিজ, সৈয়দ আদনান হোসেন অনু, তানজিদুল ইসলাম কায়েস ও শাহরিয়ার হোসেন শিথিলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

আরও

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৪০মিটার ক্রসবাঁধ বিলিন

সারা দেশ

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৪০মিটার ক্রসবাঁধ বিলিন

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বুড়িরহাট ক্রসবাঁধে মঙ্গলবার সকালে হঠাৎ ভাঙন দেখা দিলে গুরুত্বপূর্ণ ক্রসবাঁধের ৪০ মিটার...

২০২৬-০৯-০১ ১৮:১৩

কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণ, দুই পুলিশও আসামি

সারা দেশ

কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণ, দুই পুলিশও আসামি

ঢাকা থেকে কুড়িগ্রামের পথে ছুটছিল আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’। যাত্রীদের কেউ ঘুমে, কেউ জানালার বাইরে ছুটে চলা দৃশ্য দে...

২০২৬-০৯-০১ ১৮:১০

শালিখায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারা দেশ

শালিখায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখা উপজেলায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দ...

২০২৬-০৯-০১ ১৮:০৯

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

সারা দেশ

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতা-কর্মী...

২০২৬-০৯-০১ ১৮:০৮

গাইবান্ধায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারা দেশ

গাইবান্ধায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হ...

২০২৬-০৯-০১ ১৮:০৫

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে'কে সংবর্ধনা

সারা দেশ

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে'কে সংবর্ধনা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী'কে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় স...

২০২৬-০৯-০১ ১৬:৪৬