মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে'কে সংবর্ধনা

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে'কে সংবর্ধনা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী'কে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় সংবর্ধনায় বরণ করা হয়েছে। মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর মঙ্গলবার দুপুরে সড়কপথে চট্টগ্রাম থেকে নির্বাচনী এলাকা বান্দরবান পৌছান।

মোটর সাইকেল, গাড়ীর বহরে বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলার প্রবেশমুখ হলুদিয়া থেকে বরণ করে নিয়ে আসে বিএনপি'সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 

এসময় সড়কের দুপাশে দাড়িয়ে নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল ছিটিয়ে এবং ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
এদিকে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে নির্মাণ করা হয় শতাধিক তৌরন গেইট। 

পরে শহরের প্রেসক্লাবের সামনে গণসংবর্ধনা সভা ও বিএনপির প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, সম্প্রীতির জেলা বান্দরবান, এটি বলাটা সহজ, শান্তি সম্প্রীতি রক্ষায় আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পার্বত্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সবক্ষেত্রেই পিছিয়ে রয়েছে।
 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাষ্ট্রীয় পলিসি ও দিকনির্দেশনা অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। এই অঞ্চলের আত্মসামাজিক উন্নয়নে শান্তি সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে সরকারের সাথে একাত্মতা প্রকাশ করেই পার্বত্যবাসীর কল্যানে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় এগিয়ে যাবে পার্বত্য তিন জেলা।

আরও

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

সারা দেশ

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা- দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন ।

২০২৬-০৯-০১ ১৬:১৪

দুবাইয়ে নিহত কমলগঞ্জের বশিরের মরদেহ দেশে আনতে পাশে পাঙাল প্রবাসীরা

সারা দেশ

দুবাইয়ে নিহত কমলগঞ্জের বশিরের মরদেহ দেশে আনতে পাশে পাঙাল প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম জালালপুর গ্রামের ম...

২০২৬-০৯-০১ ১৬:১৩

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার ও বসতবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী।...

২০২৬-০৯-০১ ১৬:০৮

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ

সারা দেশ

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জন সদস্য আত্মসমর্পন করেছে।আত্মসমর্পনকারীদের মধ্যে রয়েছেন বড় জাহাঙ্গীর বাহিনী...

২০২৬-০৯-০১ ১৪:২৮

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সারা দেশ

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।...

২০২৬-০৯-০১ ১৪:২৬

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্...

২০২৬-০৯-০১ ১৪:১৭