মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডিমলায় ইয়াবাসহ যুবক আটক

ডিমলায় ইয়াবাসহ যুবক আটক

নীলফামারীর ডিমলায় ১০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫১ বিজিবি)। সোমবার (৩১ আগস্ট) রাত ১টা ২ মিনিটের দিকে উপজেলার থানারহাট সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝুগিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আমিনুল উপজেলার কারিপাড়া গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহল দল হাবিলদার মো. শামীম রেজার নেতৃত্বে ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের একপর্যায়ে আমিনুলকে সেখানে আসতে দেখে তাকে থামার সংকেত দেওয়া হয়।
 

বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 

বিজিবি জানিয়েছে, প্রাথমিকভাবে আমিনুলের মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা ইয়াবার উৎস, সরবরাহকারী এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। আটক যুবক ও উদ্ধার করা ইয়াবাসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করেছে বিজিবি।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “ইয়াবাসহ আটক ব্যক্তিকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইয়াবার উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হবে।”

আরও

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

সারা দেশ

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা- দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন ।

২০২৬-০৯-০১ ১৬:১৪

দুবাইয়ে নিহত কমলগঞ্জের বশিরের মরদেহ দেশে আনতে পাশে পাঙাল প্রবাসীরা

সারা দেশ

দুবাইয়ে নিহত কমলগঞ্জের বশিরের মরদেহ দেশে আনতে পাশে পাঙাল প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম জালালপুর গ্রামের ম...

২০২৬-০৯-০১ ১৬:১৩

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার ও বসতবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী।...

২০২৬-০৯-০১ ১৬:০৮

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ

সারা দেশ

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জন সদস্য আত্মসমর্পন করেছে।আত্মসমর্পনকারীদের মধ্যে রয়েছেন বড় জাহাঙ্গীর বাহিনী...

২০২৬-০৯-০১ ১৪:২৮

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সারা দেশ

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।...

২০২৬-০৯-০১ ১৪:২৬

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্...

২০২৬-০৯-০১ ১৪:১৭