কাঁচপুর রাজস্ব সার্কেল সূত্রে জানা গেছে, আগস্ট মাসজুড়ে বিভিন্ন সময় পরিচালিত এসব মোবাইল কোর্টে আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের মাধ্যমে আইন অমান্যকারীদের কাছ থেকে অর্থদণ্ড আদায়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কারাদণ্ডও দেওয়া হয়েছে।
মোবাইল কোর্টের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে মোট ২০টি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় মোট ১৬ জন আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের আদেশে মোট ১২ লাখ ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ ছাড়া তিন দিনের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফাইরুজ তাসনিম জানান, জনস্বার্থে আইন ও বিধিবিধান বাস্তবায়ন এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।