মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দিকে জেলার সাত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি ও প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা ১, ২,৩ ও ৫ আসনের সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।
প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি বলেন, আগামীতে বিএনপিকে আরও শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা, পৌর ও ইউনিয়নের দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে কাজ করে সেই প্রার্থীকে অবশ্যই বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে। বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা হবে।