সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আদিতমারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অবিযোগে যুবক গ্রেফতার

আদিতমারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অবিযোগে যুবক গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণ ও ধর্ষন ঢাকতে অপহরনের চেষ্টার মামলায় মুল অভিযুক্ত মোখলেছার রহমান ফুলতলাকে (৪০) গ্রেফতার করেছে রংপুর র‍্যাব -১৩।

শনিবার (২৫ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করে রংপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের সোনারভিটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়িটারী গ্রামের হোসেন আলীর ছেলে মোখলেছার রহমান ফুলতলা (৪০) প্রতিবেশী সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে গত ২৭ জুন সন্ধ্যায় বাড়ির পাশে লিচু বাগানে নিয়ে যায়। সেখানে তার মুখ চেপে ধরে জোরপুর্বক ধর্ষণ করে বাগানেই ফেলে রাখে। বিষয়টি প্রকাশ করলে তাকেসহ তার পরিবারকে মেরে ফেলার হুমকী দেয়। রক্তাক্ত স্কুলছাত্রী কোন রকম বাড়ি এসে গোপন রাখে ধর্ষণ ও অসুস্থতার কারন।

গত ১ জুলাই নতুন পোশাক কিনে দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী সুমি বেগম ও নছিমন বেগমের সহায়তায় স্কুলছাত্রীকে ডেকে নেন মোখলেছার রহমান। পরে স্কুলছাত্রীকে প্রথমে রংপুর নিয়ে গিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ঢাকায় নিয়ে যান তিনি। সেখানে এক বন্ধুর বাসায় রেখে আবারও স্কুলছাত্রীকে জোরপুর্বক ধর্ষণ করেন লম্পট মোখলেছার রহমান। এ সময় স্কুলছাত্রী চিৎকার দিয়ে রক্তাক্তা অবস্থায় ছুটে গিয়ে বাহিরের লোকজনের সহায়তা নেন। সেখানে উপস্থিত লোকজন লম্পট মোখলেছার রহমানকে মারপিট করে ছেড়ে দেয় এবং স্কুলছাত্রীর কাছ থেকে বাড়ির মোবাইল নম্বর নিয়ে তাকে ঢাকা গাজিপুর থেকে বাড়িতে পাঠিয়ে দেন।

অসুস্থ্য স্কুলছাত্রীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলে গত ৭ জুলাই রাতে লম্পট মোখলেছার রহমান ফুলতলা ও তার সহযোগি দুই নারীর বিনুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা।

এ মামলায় পলাতক থাকা প্রধান অবিযুক্ত মোখলেছার রহমান ফুলতলা পলাতক থাকায় পুলিশ গ্রেফতার করতে পারেনি। অবশেষে তাকে গ্রেপ্তার করতে মাঠে নামে রংপুর র‍্যাব ১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বুড়িমারী ইউনিয়নের সোনারভিটা এলাকায় অভিযান চালিয়ে মোখলেছার রহমান ফুলতলাকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, 'ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোখলেছার রহমান ফুলতলাকে র‍্যাব গ্রেফতার করে থানায় সোপর্দ করলে তাকে আদালতে পাঠানো হয়।'

আরও

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭