বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি ’র বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে কাশিপুর, গোড়কমন্ডল এবং অনন্তপুর বিওপির টহলদল পৃথক ৩টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বিভিন্ন মালামাল চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, সোমবার (৩ আগস্ট) রাত ১১টা ৫০মিনিটে কাশিপুর বিওপির আওতাধীন পশ্চিম অনন্তপুর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে উক্ত চোরাকারবারীরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী ১শত ৩২পিছ জব্দ করতে সক্ষম হয়।

এছাড়াও, একই দিন রাত ৯টা ১০মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কৃষ্ণনন্দন বকসী এবং মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৪টা ৩০মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নাগরাজ নামক স্থানে পৃথক আরও ২টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানসমূহ চলাকালে টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের চ্যালেঞ্জ ও ধাওয়া করলে চোরাকারবারীরা সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় গাঁজা ২১.৫কেজি এবং ইস্কাপ সিরাপ ১শত ১৭টি বোতল জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী ১শত ৩২পিছ যার সিজার মূল্য ১৩লক্ষ ২০হাজার টাকা, গাঁজা ২১.৫কেজি, যার সিজার মূল্য ৭৫হাজার ২শত ৫০টাকা, ইস্কাপ সিরাপ ১শত ১৭টি বোতল, যার সিজার মূল্য ৪৬হাজার ৮শত টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১৪লক্ষ ৪২হাজার ৫০টাকা। এছাড়াও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন এর প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়াও, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

সাদুল্লাপুরে মাদক ও জুয়ার আসর জমজমাট সর্বস্বান্ত হচ্ছে মানুষ, প্রশাসন নিরব

সারা দেশ

সাদুল্লাপুরে মাদক ও জুয়ার আসর জমজমাট সর্বস্বান্ত হচ্ছে মানুষ, প্রশাসন নিরব

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খরকার দিঘি, জামুডাঙ্গার ঘাঘট নদীর চরসহ কয়েকটি স্থানে রাত হলেই ‘ছয়গুটি’ বা ‘ফরডাবুর’ জুয়ার...

২০২৬-০৮-০৫ ২০:৫৮

ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত- কেডিএ চেয়ারম্যান

সারা দেশ

ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত- কেডিএ চেয়ারম্যান

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন,ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দ...

২০২৬-০৮-০৫ ২০:৫৭

বেনাপোলে ভারতে যাওয়ার সময় দুই স্বর্ণবারসহ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

সারা দেশ

বেনাপোলে ভারতে যাওয়ার সময় দুই স্বর্ণবারসহ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে দুটি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে...

২০২৬-০৮-০৫ ২০:১৩

খুলনার দিঘলিয়ায় সড়ক দূর্ঘটনা ঘাতক চালক তরিকুল গ্রেফতার

সারা দেশ

খুলনার দিঘলিয়ায় সড়ক দূর্ঘটনা ঘাতক চালক তরিকুল গ্রেফতার

দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টা পর ঘাতক ট্রাক চালক তরিকুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্...

২০২৬-০৮-০৫ ২০:১১

পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

''জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আ...

২০২৬-০৮-০৫ ২০:০৯

সাভারে তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন

সারা দেশ

সাভারে তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন

সাভার তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শ...

২০২৬-০৮-০৫ ১৮:৪৯