বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, গ্রেপ্তার-৩

লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, গ্রেপ্তার-৩

লালমনিরহাটের সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।‎‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর থানাধীন রাজপুর ইউনিয়নের কাজলীর বাজার সংলগ্ন সতী নদীর পাশে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।‎‎​গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সদর উপজেলার হারাটি ইউনিয়নের নওশাদ আলীর ছেলে মোঃ মঞ্জুর আলম (৪০), একই এলাকার ইন্তাজ আলীর ছেলে মোঃ লিটন (৩০) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাউডাঙ্গা এলাকার টাঙ্গুরা মামুদের ছেলে মোঃ হারুন অর রসিদ (৫০)‎​‎​পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ধৃত আসামীরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসআই (সাব-ইন্সপেক্টর) পরিচয় দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহজনক মনে হলে তারা সাহসিকতার সাথে তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরবর্তীতে সেই সংবাদের ভিত্তিতে ডিবি লালমনিরহাটের একটি আভিযানিক দল এসআই (নিঃ) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের হেফাজত থেকে ৯ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।‎​‎​এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

আরও

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

সারা দেশ

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২২ জন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে অসুস্...

২০২৬-০৯-১৭ ০৯:০২

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে  অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভি...

২০২৬-০৯-১৬ ২২:৪২

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সারা দেশ

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর একটা মেসেজ ছিল যে,...

২০২৬-০৯-১৬ ২২:৪১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার...

২০২৬-০৯-১৬ ২২:৩৮

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত-৬

সারা দেশ

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত-৬

চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারীর মৃত্যু হ...

২০২৬-০৯-১৬ ২২:৩৭