বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি বাজার থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুর সদর উপজেলার চুঙ্গপাশা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. শাকিল আহমেদ এবং ভাণ্ডারিয়ার ইকড়ি গ্রামের বাসিন্দা মো. শাহাদাৎ হোসেন হাওলাদার।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান চালায়। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ইকড়ি বাজারে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভাণ্ডারিয়া থানায় নেওয়া হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. হোসেন আল মাহাবুব বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাণ্ডারিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরও

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিয়ের পর যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড ঢেলে নির্যাতনের শিকার গৃহবধূ আমেনা খাতুন (২৮) দীর্ঘ নয় বছর মৃত্যুর সঙ্গে লড়ে অবশ...

২০২৬-০৯-১৬ ১৭:৩৫