বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান রিনো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের কলেজ পরিদর্শক প্রফেসর মো. আমিনুল হকের স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

গত ১৩ সেপ্টেম্বর অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেয় বোর্ড।
 

কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক সদস্য সরোয়ার্দী হোসেন, অভিভাবক সদস্য মো. আফজালুল হক এবং সদস্যসচিব হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
 

বোর্ডের পত্রে বলা হয়েছে, পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস এডহক কমিটির মেয়াদ কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে হবে।
 

নবনিযুক্ত সভাপতি অ্যাড. মো. আসাদুজ্জামান খান রিনো বলেন, ‘গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় আমরা কাজ করতে চাই। এডহক কমিটির নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিয়ের পর যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড ঢেলে নির্যাতনের শিকার গৃহবধূ আমেনা খাতুন (২৮) দীর্ঘ নয় বছর মৃত্যুর সঙ্গে লড়ে অবশ...

২০২৬-০৯-১৬ ১৭:৩৫