শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত-৬

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত-৬

চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর-দওনগর সড়কের পাথিলা ঈদগাহের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত আহরণ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তার ছেলে আসিফ (২২) গুরুতর আহত হওয়ায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোরে রেফার করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, দত্তনগর থেকে পূর্বাশা পরিবহনের একটি বাস জীবননগরের দিকে আসছিলো। অপরদিকে জীবননগর থেকে একটি ইজিবাইক দত্তনগরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি পাথিলা ঈদগাহের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক আরোহী আহরণ নামে ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং ইজিবাইকে থাকা অন্যরা গুরুতর আহত হন।

 জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

সারা দেশ

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ত...

২০২৬-০৯-১৭ ১৯:৪১

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।...

২০২৬-০৯-১৭ ১৮:১৪

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

সারা দেশ

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে...

২০২৬-০৯-১৭ ১৮:১৩

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

সারা দেশ

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ চুরি ও অবৈধ ব্যবহার রোধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়েছে ডিপিডিসি। অভিযানে চারটি ইজিবাইক গ্যারেজকে মোট...

২০২৬-০৯-১৭ ১৮:১২

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

সারা দেশ

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সেবাগ্রহীতা ও...

২০২৬-০৯-১৭ ১৮:০৯