শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের মামলায় ফাঁসির রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের মামলায় ফাঁসির রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলায় ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগের ৪০ থেকে ৫০ কর্মী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুরের ভাজনডাঙ্গা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল এবং ফরিদপুর জেলা যুবলীগ নেতা আসিবুর রহমান ফারহানের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজকেরা জানান।

মিছিল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে ‘অবৈধ ট্রাইব্যুনাল’ বসিয়ে ফাঁসির রায় ঘোষণার অভিযোগ তুলে এর প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে আপত্তি জানান।

তবে মিছিলে পুলিশের উপস্থিতি এবং কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।...

২০২৬-০৯-১৭ ১৮:১৪

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

সারা দেশ

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে...

২০২৬-০৯-১৭ ১৮:১৩

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

সারা দেশ

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ চুরি ও অবৈধ ব্যবহার রোধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়েছে ডিপিডিসি। অভিযানে চারটি ইজিবাইক গ্যারেজকে মোট...

২০২৬-০৯-১৭ ১৮:১২

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

সারা দেশ

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সেবাগ্রহীতা ও...

২০২৬-০৯-১৭ ১৮:০৯

লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, গ্রেপ্তার-৩

সারা দেশ

লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, গ্রেপ্তার-৩

লালমনিরহাটের সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ...

২০২৬-০৯-১৭ ১৮:০৭