সারা দেশ
চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায় এক চোরাকারবারী।
২০২৬-০৯-২৮ ১৪:২৬
সারা দেশ
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২৬-০৯-২৭ ১৭:০৫
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে গত দুইদিন পৃথক অভিযান চালিয়ে উচ্চমূল্যে বিক্রির জন্য অবৈধভাবে মজুদ রাখা ৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। শুক্রবার বিকালে জীবননগর শহরের শান্তনা এন্টারপ্রাইজে এবং শনিবার সকালে হাসাদাহের তৌফিক এন্টারপ্রাইজ নামক সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। পৃথক এ অভিযানে লাইসেন্স ছাড়া বিক্রির জন্য দোকানে অবৈধভাবে সরকারি রাসায়নিক সার মজুদ করা ৭২৩ বস্তা ডিএপি, টিএসপি ও এমওপি সার জব্দ করা হয়।=
২০২৬-০৯-২৬ ১৪:৩১
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকলেও একটি প্রতিষ্ঠানে সরকারি সার মজুদ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, শুক্রবার বিকেলে জীবননগর-দত্তনগর সড়কের মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি। অভিযানে প্রতিষ্ঠানটির গুদাম ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়েছে।
২০২৬-০৯-২৫ ২২:৩৫
জাতীয়
জীবননগরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে আনিকা খাতুন নামের ১১ মাস বয়সী শিশুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেছে তারই মা। রোববার সকালে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে ঈদগাঁহ পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে (৩০) আটক করেছে জীবননগর থানা পুলিশ।
২০২৬-০৯-২০ ১৬:৩০
সারা দেশ
চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে ফেলে চালক পালিয়ে যান।
২০২৬-০৯-১৮ ১৬:০৯
সারা দেশ
প্রায় ৫০ বছর ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে নেদায়ে ইসলাম উথলী শাখা। সপ্তাহের প্রতি শুক্রবার ফ্রাইডে ফ্রি ক্লিনিকের মাধ্যমে এখানে বিনামূল্যে অসহায় ও দুঃস্থ মানুষদের হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এখানে দিনব্যাপী ফ্রী চিকিৎসা সেবা নেন দেড় হাজার রোগী। স্বেচ্ছাসেবক হিসেবে ৮-১০ জন মানুষ এখানে কাজ করেন। নেদায়ে ইসলাম ক্লিনিকে গিয়ে দেখা যায় শত-শত মানুষ চিকিৎসা সেবা নিতে এসেছেন। এদের মধ্যে অধিকাংশই বয়স্ক ব্যক্তি। জীবননগর ছাড়াও আশপাশের মহেশপুর, কোটচাঁদপুর, দামুড়হুদা, আলমডাঙ্গা উপজেলার অনেক রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসেন।
২০২৬-০৯-১৮ ১৬:০৫
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
২০২৬-০৯-১৬ ২২:৩৭
সারা দেশ
জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ হোসেন আন্দুলবাড়িয়া গ্রামের মন্ডলপাড়ার জিহাদ হোসেনের ছেলে।
২০২৬-০৯-১৬ ২২:২৭
সারা দেশ
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
২০২৬-০৯-১৩ ১৭:০৮
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে ভুল চিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের চরম অবহেলায় সোহাগী খাতুন (১৪) নামের এক অষ্টম শ্রেণির মেধাবী স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রবিবার বিকেলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জীবননগর উপজেলার 'মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোম'-এ ভুল অস্ত্রোপচার ও ভুল ইনজেকশন প্রয়োগের কারণে এ ঘটনা ঘটে বলে দাবি স্বজনদের।
২০২৬-০৯-০৮ ১৫:৩১
সারা দেশ
জীবননগরে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার উথলী বাজারপাড়া (রেলস্টেশন সংলগ্ন) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।
২০২৬-০৯-০৮ ১৫:১৭
সারা দেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরবেলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ফরিদুল ইসলাম (৪৫) দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে। ঘটনাটি উপজেলার সীমান্তবর্তী কুল্লা গ্রামে ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিবেশী দুলালের বাড়ির পাশে কাপড়ের নেকড়া বা ছেড়া কাপড় ফেলা নিয়ে ফরিদুল ইসলামের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দুলাল বাঁশ দিয়ে ফরিদুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
২০২৬-০৯-০৭ ১৭:৩৮
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিদেশি ফল উৎপাদনে পাল্টে দিয়েছে অনেক কৃষকের ভাগ্য। বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চিত্র। এক সময় শুধু ইরি-বোরো ও আমন চাষের পাশাপাশি প্রচলিত কিছু শাক-সবজি চাষের মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের কৃষিকাজ। কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে নানা জাতের বিদেশি ফলের আবাদ করে কৃষকরা লাখ লাখ টাকা আয় করছেন। ধানের জমিতে আধুনিক পদ্ধতিতে বিদেশি বিভিন্ন জাতের ফল উৎপাদনে ব্যাপক সাফল্য এখানকার কৃষকদের মুখে হাসি এনে দিয়েছে। কৃষকদের কাছে বিদেশি ফল উৎপাদন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। উপজেলার কৃষকরা এখন চাষ করছেন অ্যাভোকাডো, রাম্বুটান, লংগান, মাল্টা, আনারকলি ও আঙুরের মতো ভিনদেশি ফল। ১৫ বছর আগে পরীক্ষামূলকভাবে শুরু করা এই আবাদ এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। এক সময় মনে করা হতো, বাংলাদেশের মাটিতে আঙুর চাষ প্রায় অসম্ভব। কারণ আঙুর মানেই ছিল বিদেশি ফল, যা আমাদের দেশে শুধু আমদানি করেই পাওয়া যায়। কিন্তু সময় বদলেছে। উন্নত জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষকদের আগ্রহের কারণে এখন জীবননগর উপজেলায় সফলভাবে আঙুরসহ বিদেশি ফলের চাষ হচ্ছে।
২০২৬-০৯-০৪ ১৬:১০
সারা দেশ
মারা যাওয়ার ২৫ দিন পর ইরাক প্রবাসী রেজাউল ইসলামের (৩০) মরদেহ নিজ বাড়িতে পৌঁছিয়েছে।
২০২৬-০৯-০৩ ১৪:৩১
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। সভায় তিনি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চোরাচালান, অনলাইন জুয়া, কিশোরগ্যাং, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধসহ ইভটিজিং, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
২০২৬-০৮-৩০ ১৬:৩০
সারা দেশ
জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জীবননগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপপরিচালক মো. আসলাম হোসেন, মো. আব্দুস সোবহান, জীবননগর থানার পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান, সোনালী ব্যাংক জীবননগর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল হান্নান, প্রিন্সিপাল অফিসার আরিফ বিল্লাহ, সিনিয়র অফিসার আশরাফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক নুর আলম প্রমূখ।
২০২৬-০৮-২৭ ১৬:২২
সারা দেশ
জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জীবননগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপপরিচালক মো. আসলাম হোসেন, মো. আব্দুস সোবহান, জীবননগর থানার পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান, সোনালী ব্যাংক জীবননগর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল হান্নান, প্রিন্সিপাল অফিসার আরিফ বিল্লাহ, সিনিয়র অফিসার আশরাফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক নুর আলম প্রমূখ।
২০২৬-০৮-২৭ ১৫:০৬
সারা দেশ
বাজারে প্লাস্টিক, মেলামাইন ও স্টিলের তৈরি পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য বাঁশ ও বেতের তৈরি শিল্প।
২০২৬-০৮-২৩ ১৫:১১
সারা দেশ
দেশের অধিকাংশ চিনিকল যখন বছরের পর বছর লোকসানের বোঝা টানছে। তখন ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে চুয়াডাঙ্গার দর্শনার কেরু এন্ড কোম্পানি। সরকারি রাজস্ব খাতে বিপুল অর্থ জমা দেয়ার পাশাপাশি চিনি কারখানার লোকসান পুষিয়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি অর্জন করেছে ১৬৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা মুনাফা। যা কেরু এন্ড কোম্পানি প্রতিষ্ঠার পর সর্বকালের সর্বোচ্চ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আগের অর্থবছরের তুলনায় চিনি কারখানার লোকসানও কিছুটা কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে কেরু এন্ড কোম্পানি সরকারের রাজস্ব খাতে প্রায় ১৫৩ কোটি টাকা ভ্যাট ও আয়কর জমা দিয়েছে। এর পাশাপাশি চিনি কারখানার ৬০ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা লোকসান পুষিয়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে ১৬৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা। কেরু এন্ড কোম্পানি সূত্রে জানা গেছে, কেরু কোম্পানি ছয়টি বিভাগের মধ্যে পাঁচটিই এবার মুনাফা আর্জন করেছে। সবচেয়ে বেশি মুনাফা এসেছে ডিস্টিলারি বিভাগ থেকে। ২০২৫-২৬ অর্থবছরে এ বিভাগে ফরেন লিকার উৎপাদন হয়েছে ২ লাখ ৮ হাজার ৮৬২ কেস এবং বিক্রি হয়েছে ২ লাখ ৮ হাজার কেস। একই সময়ে বোতলজাত বাংলা মদ উৎপাদন হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৮১০ কেস এবং বিক্রি হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৫৮ কেস। সব মিলিয়ে ডিস্টিলারি বিভাগ থেকে মুনাফা অর্জন হয়েছে ২২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা। এ ছাড়া ৯টি খামারে ৫ লাখ ৪৭ হাজার টাকা, আকুন্দবাড়িয়া পরীক্ষামূলক খামারে ৭ লাখ ৬২ হাজার টাকা, আকুন্দবাড়িয়া বায়োফার্টিলাইজার বা জৈব সার কারখানায় এক কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা এবং ডিস্টিলারি ফার্মাসিউটিক্যাল বিভাগে ৩ লাখ ৭৯ হাজার টাকা মুনাফা অর্জিত হয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে কেরু এন্ড কোম্পানির মোট মুনাফা হয়েছিল ১২৯ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৬১৫ টাকা। সে বছর চিনি কারখানায় লোকসান হয়েছিল ৬২ কোটি ১৮ লাখ ২২ হাজার ৪৫১ টাকা। একই অর্থবছরে ডিস্টিলারি বিভাগে মুনাফা ছিল ১৯০ কোটি ৮ লাখ ২৯ হাজার ৬৮৪ টাকা। নয়টি বাণিজ্যিক খামারে ৩৮ লাখ ৯ হাজার ৭১২ টাকা, আকুন্দবাড়িয়া পরীক্ষামূলক খামারে ৩২ লাখ ৮৮ হাজার ৬২৫ টাকা, বায়োফার্টিলাইজারে ৭৮ লাখ ৫২ হাজার ৫৬৯ টাকা এবং ডিস্টিলারি ফার্মাসিউটিক্যালে ৫ লাখ ২০ হাজার ৪৭৬ টাকা মুনাফা হয়েছিলো। অর্থাৎ এক বছরের ব্যবধানে কেরু এন্ড কোম্পানির মুনাফা বেড়েছে প্রায় ৩৫ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার ৪৪০ টাকা।
২০২৬-০৮-২২ ১৭:২৩
সারা দেশ
জীবননগরে মাদক বিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি সরকারি চাকুরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কোন ব্যক্তির শরীরে মাদকের উপস্থিতি থাকলে সেটা যদি ডোপ টেস্টের মাধ্যমে ধরা পড়ে তাহলে সে আর কখনোই সরকারি চাকুরি পাবে না।
২০২৬-০৮-১০ ১৭:৩১
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিনজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর ৩ টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় পুশইনের এ চেষ্টা করে বিএসএফ।
২০২৬-০৮-০৯ ১৪:৫০
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি জমিতে সেচের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। এ সময় চুরি করা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, প্রাইভেট কার এবং পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
২০২৬-০৮-০৭ ১৫:০০
সারা দেশ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় রাতের আধারে বন্য প্রাণীর আক্রমণে একটি পোল্ট্রি খামারের প্রায় এক হাজার মুরগি মারা গেছে। এ ঘটনায় খামার মালিকের আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২০২৬-০৮-০১ ১৫:০৪
সারা দেশ
চার বছরের অবুঝ শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। উদ্ধারকারীদের সুত্রে জানা যায়, ট্রেন আসার মুহূর্তে ওই নারী আকস্মিকভাবে লাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তবে তার সাথে থাকা আনুমানিক চার বছর বয়সী শিশুটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও রেলওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০২৬-০৮-০১ ১৪:৫৯
সারা দেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মুস্তাকিম আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
২০২৬-০৭-৩১ ২০:০৪
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে গাঁজা ও ইয়াবাসহ আটক দুই যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
২০২৬-০৭-২৪ ১৮:৫২
সারা দেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিঁখোজ হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার উসমানপুর বিশ্বাস পাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী একই গ্রামের মৃত রুস্তম মন্ডলের ছেলে।
২০২৬-০৭-২৪ ১৮:৪৪
সারা দেশ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৫ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ৭৬/৪-এস এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৬-০৭-২৩ ১৭:০০
সারা দেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল হকের স্ত্রী। স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে কাজ করছিলেন পারভীনা। এসময় ঘরের একটি টিন সরাতে গিয়ে অসাবধানতাবশত সেটি তারের উপর পড়লে ছিঁড়ে যায়। পরে টিনটি বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
২০২৬-০৭-২৩ ১৬:৫৫
সারা দেশ
চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় দর্শনা পৌর অডিটোরিয়ামে জেলার সকল ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২০২৬-০৭-১৮ ১৭:৪১
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকাল ৩ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও বলেন, জীবননগর উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা কামনা করেন।
২০২৬-০৭-১৪ ১৭:৫৮
সারা দেশ
টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর-কুমারীদহ সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে দুই গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এখন বিকল্প ও দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।
২০২৬-০৭-১০ ১৮:০৬
সারা দেশ
চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় মিতালী খাতুন নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা শহরের ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিতালী খাতুন ওই পাড়ার সামসউর রহমান শুভর স্ত্রী। শিক্ষক পেটানোর ঘটনায় থানায় মামলার পর তাকে গ্রেফতার করা হয়। তবে তার স্বামী শুভ পলাতক রয়েছেন।
২০২৬-০৭-০৯ ১৬:৪১
সারা দেশ
চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষে ঢুকে এক নারী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষক বিদ্যালয়ে যেতে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০২৬-০৭-০৮ ২২:১০
সারা দেশ
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী জীবননগর উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড থেকে চ্যাংখালী সড়কটি দীর্ঘদিন ধরে তীব্র যানজটের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কের দুই পাশে দোকানের মালামাল ও যানবাহন রাখার কারণে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সপ্তাহের রোববার ও বুধবার সাপ্তাহিক হাটের দিন যানজট চরম আকার ধারণ করে।
২০২৬-০৭-০৭ ১৩:২৪
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে জীবননগর
২০২৬-০৭-০৪ ১৫:৪০
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৯ কোটি ৩০ হাজার ৩৪২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
২০২৬-০৬-২৯ ১৫:৫৪
সারা দেশ
যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়া অবক্ষয় রুখতে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামে বিক্ষোভ সমাবেশ, র্যালি ও গণজাগরণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকেলে মৃগমারী যুব সমাজ ও সচেতন জনতার ব্যানারে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে মাদক ও জুয়া বিরোধী র্যালী বের করা হয়। র্যালিতে দলমত নির্বিশেষে ৩ শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ।
২০২৬-০৬-২৮ ২২:০৭
সারা দেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রবাসীর ১৫ বছর বয়সী ছেলে রাফিজ মিয়াকে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং পরে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামি লাল্টু মিয়াকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশিও উদ্ধার করা হয়েছে।
২০২৬-০৬-২৭ ১৮:০৪
সারা দেশ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ‘পুশইন’-এর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।
২০২৬-০৬-১৪ ১৭:২০
সারা দেশ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশইন’ প্রচেষ্টার প্রতিবাদ এবং তা প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের পিচমোড় এলাকায় আয়োজিত এ সমাবেশে সীমান্ত এলাকায় অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়।
২০২৬-০৬-১২ ২২:০৯
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোহানা খাতুন (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
২০২৬-০৬-০৮ ১৫:০৪
সারা দেশ
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের ব্যারাক থেকে মো: আজিজুর রহমান নামের এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আজিজুর রহমান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একজন নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
২০২৬-০৬-০৬ ১৮:১৫
সারা দেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হওয়ার পর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আহসানুল মাহমুদকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মশাল মিছিলের ঘটনায় এটি প্রথম গ্রেপ্তার বলে জানা গেছে।
২০২৬-০৬-০৬ ১৭:৫৮
সারা দেশ
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানী ঢাকার হোম কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লিখন হোসেন।
২০২৬-০৫-২৫ ১৫:৫১
সারা দেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
২০২৬-০৫-২৫ ১৫:০৯
সারা দেশ
পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকটা দিন। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুত করার জন্য ছুরি, বটি, দা, চাপাতি, ডাঁসাসহ দেশিয় অস্ত্র তৈরি ও পুরাতন যন্ত্রপাতি ঘষামাজার কাজ সেরে নিচ্ছেন সবাই।
২০২৬-০৫-২২ ১৫:৩৮
সারা দেশ
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ পাড়া এলাকায় এক নাবালিকাকে গলায় চাকু ধরে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের সেই চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছে অভিযুক্তদের সহযোগীরা। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার মূল হোতা মিরাজ পলাতক থাকলেও ধর্ষণের ভিডিও ধারণকারী ও এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
২০২৬-০৫-২১ ১২:৩২
সারা দেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় লাটাহাম্বার (স্যালো ইঞ্জিন চালিত বিশেষ যানবাহন) ও মোটরসাইকেলের সংঘর্ষে আঞ্জুমান আরা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
২০২৬-০৫-১৩ ২৩:১৮
সারা দেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে বাড়ির পাশের ভৈরব নদে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রহমান কানাইডাঙ্গা গ্রামের তার বাবা আব্দুল জব্বারের একমাত্র ছেলে।
২০২৬-০৫-১১ ১৭:০৩
সারা দেশ
চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। রোববার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বৈঠকের মাধ্যমে আম সংগ্রহের সময়কাল নির্ধারণ-সংক্রান্ত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সভায় জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা ও আম বাগান মালিক এবং আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
২০২৬-০৫-১১ ১৫:৫৯
সারা দেশ
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ভুয়া জন্মনিবন্ধন তৈরির একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে প্রশাসন। অভিযানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার অপরাধের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
২০২৬-০৫-০৯ ১৬:৪৬
সারা দেশ
চুয়াডাঙ্গা দর্শনা পৌর এলাকায় ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে মোবাইল ফোনে অপহরণ ও আটকের নাটক সাজিয়ে নতুন কৌশলে চাদাবাজি শুরু করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। গত কয়েক দিনে রাজনৈতিক নেতা, সাবেক জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ অন্তত পাচজন ভুক্তভোগী বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকা খুইয়েছেন। এ ঘটনায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
২০২৬-০৫-০৩ ১৬:৫৪
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধানকাটার মহোৎসব। বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটলেও, শ্রমিক সংকট তাদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। মাঠের প্রায় সব ধান একযোগে পেকে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের জন্য প্রয়োজনীয় শ্রমিক খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন তারা।
২০২৬-০৫-০৩ ১৫:১৮
সারা দেশ
চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২০২৬-০৫-০২ ১৫:২৯
সারা দেশ
চুয়াডাঙ্গার উপর দিয়ে অব্যাহত রয়েছে মৃদু তাপদাহ। সেই সাথে ভ্যাপসা গরমে বেড়েছে দুর্ভোগ। বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ গরমজনিত নানা রোগ। এদিকে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাহা নামে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
২০২৬-০৪-২৫ ১৫:৪৫
সারা দেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল আটটার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান (৪৩) দামুড়হুদা উপজেলা শহরের বাজার পাড়ার আবু গাইনের ছেলে।
২০২৬-০৪-২৫ ১৫:৪১
সারা দেশ
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশু হুমাইরা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের নিমতলা পাড়ার হুমায়ুন ইকবালের মেয়ে।
২০২৬-০৪-২৪ ১৯:১৩
অপরাধ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এবং ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। দুটি মামলায় জরিমানা করা হয়েছে। একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০২৬-০৪-২০ ২৩:১৮
সারা দেশ
এবারও বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। তবে কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে চরম দুশ্চিন্তায় আছে তারা।আকাশে ঘনকালো মেঘ দেখলেই চাষিদের কপালে পড়ছে চিন্তার ভাজ। ধান কেটে মাড়ায় করে ঘরে না তোলা পর্যন্ত তাদের দুশ্চিন্তা শেষ হচ্ছে না।
২০২৬-০৪-২০ ২২:২২
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে।
২০২৬-০৪-১৯ ১৩:৪৮
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার মন্ডল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জীবননগর উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে।
২০২৬-০৪-১৭ ১৬:৪২
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা এবং রেজাউল হোসেনের ছেলে।
২০২৬-০৪-১৬ ১৫:১১
সারা দেশ
ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চুয়াডাঙ্গার জীবননগরে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে শহরের জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
২০২৬-০৪-১৩ ১৫:০২
সারা দেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে উদ্ধার হলো মাহিন (৬) নামে এক শিশুর মরদেহ।
২০২৬-০৪-১৩ ১৪:৫৮
সারা দেশ
চুয়াডাঙ্গায় তেল পাম্পে তেল নিতে এসে বিশৃঙ্খলা করার অপরাধে দু'জনকে ৫ দিনের জেল ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২০২৬-০৪-১০ ১৬:২৫
সারা দেশ
প্রশাসনের নজরদাড়িতে চুয়াডাঙ্গায় পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলের সংখ্যা কমেছে। তবে ডিজেল নিতে বেড়েছে কৃষকের সংখ্যা। চুয়াডাঙ্গা জেলাজুড়ে গত কয়েকদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সাধারণ যানবাহন চালকরা ভোগান্তিতে পড়লেও মঙ্গলবার জেলার বিভিন্ন পাম্পে দেখা গেছে ভিন্ন চিত্র। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও আগের দিনের তুলনায় মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন বা ভিড় অনেকটাই কম লক্ষ্য করা গেছে। পক্ষান্তরে পাম্পগুলোতে বেড়েছে কৃষকদের লম্বা লাইন।
২০২৬-০৪-০৭ ১৪:১৯
সারা দেশ
চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি ছাড়ালো তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ।
২০২৬-০৪-০২ ১৭:১২
সারা দেশ
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পেঁয়াজ বীজ চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। মাঠ জুড়ে দেখা মিলছে পাকা বীজের। অল্প খরচে লাভ বেশি হওয়ার সম্ভাবনা এবং আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় কৃষকরা বীজ উৎপাদনে আগ্রহী হচ্ছেন।
২০২৬-০৪-০২ ১৫:১৩
সারা দেশ
চুয়াডাঙ্গায় অর্থকরী ফসল হিসেবে তুলা আবাদ দিন দিন বিস্তৃত হচ্ছে। চলতি মৌসুমে জেলার চারটি উপজেলায় ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অনুকূল আবহাওয়া এবং রোগবালাইহীন মৌসুমের কারণে তুলার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
২০২৬-০৪-০১ ১৩:৩৯
সারা দেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ফুয়েল কার্ড (জ্বালানি কার্ড) সংগ্রহ করতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বখতিয়ার হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
২০২৬-০৩-৩১ ১৪:৩৬
সারা দেশ
চুয়াডাঙ্গায় তেলের দীর্ঘ সংকট নিরসনে আজ ৩০ মার্চ থেকে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম শুরু হবার কিছুক্ষণ পরেই লম্বা লাইন পড়ে যায়। এসময় লাইনে আগে পিছে দাঁড়ানো নিয়ে দুই ব্যক্তির মধ্য বাকবিতন্ডা ও এক পর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রুপ নেয়।
২০২৬-০৩-৩০ ২২:০৪
গুড নিউজ
চুয়াডাঙ্গার জীবননগরে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক। সুগন্ধি ও সৌন্দর্যের কারণে বাজারে এ ফুলের চাহিদা থাকায় দিন দিন বাড়ছে এর বাণিজ্যিক চাষ।
২০২৬-০৩-১৮ ১১:১৯
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় পিতা নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে। তবে পুলিশের দ্রুত ও শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত শিশু সিয়ামকে (৮) সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বষয়টি জানানো হয়।
২০২৬-০৩-১৮ ০৯:৫৪
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা গোরস্থান মাঠে পূর্ব শত্রুতার জেরে এক চাষির ড্রাগন ফলের বাগানের ১৩০০ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
২০২৬-০৩-১৭ ১৩:৪২
সারা দেশ
জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দু' ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।
২০২৬-০৩-১৬ ১৬:০৬