মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৪ বছরের শিশুকে স্টেশনে ফেলে রেখে ট্রেনের নিচে ঝাঁপ, গৃহবধূর মৃত্যু

৪ বছরের শিশুকে স্টেশনে ফেলে রেখে ট্রেনের নিচে ঝাঁপ, গৃহবধূর মৃত্যু

চার বছরের অবুঝ শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ​উদ্ধারকারীদের সুত্রে জানা যায়, ট্রেন আসার মুহূর্তে ওই নারী আকস্মিকভাবে লাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তবে তার সাথে থাকা আনুমানিক চার বছর বয়সী শিশুটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। ​ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও রেলওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​প্রাথমিকভাবে নিহত নারীর নাম নিলুফা (২৫) বলে জানা গেছে। পুলিশ নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হলেও এখন পর্যন্ত তার স্থায়ী ঠিকানা বা পরিচয়ের বিস্তারিত জানা যায়নি।

​এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, অক্ষত শিশুটি বর্তমানে তাদের হেফাজতে নিরাপদে রয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং শিশুটিকে স্বজনদের নিকট হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

সারা দেশ

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প...

২০২৬-০৯-২৯ ১৮:২৩

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলার দুই আসামি, নিয়মিত মামলায় পাঁচজন, মাদকসেবী ছয়জন, ফৌজদার...

২০২৬-০৯-২৯ ১৮:২২

বরগুনায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠিত সভাপতি কামাল, সম্পাদক সালেহ

সারা দেশ

বরগুনায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠিত সভাপতি কামাল, সম্পাদক সালেহ

উপকূলীয় বরগুনা জেলায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও...

২০২৬-০৯-২৯ ১৮:২১

পাহাড়ে ৩টি জাতীয় কমিটিকে সাধুবাদ ও চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে পিসিএনপির সংবাদ সম্মেলন

সারা দেশ

পাহাড়ে ৩টি জাতীয় কমিটিকে সাধুবাদ ও চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্প্রতি গঠিত ৩টি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে সাধুবাদ জ্ঞাপন, পাহাড় থেকে সন্ত্রাস নির্মূল ও বিতর...

২০২৬-০৯-২৯ ১৫:১১

১ অক্টোবর বৃহস্পতিবার ফেনী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান,  থাকছে নানাবিধ কর্মসূচি

সারা দেশ

১ অক্টোবর বৃহস্পতিবার ফেনী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে নানাবিধ কর্মসূচি

আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, ফেনীর পরশুরাম ও ফুলগাজী...

২০২৬-০৯-২৯ ১৫:১০