মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার নুর হোসেন (৪২) ও সোবেদ আলী (৬২) রয়েছেন। নিয়মিত মামলায় পাঁচজন, মাদকসেবী ছয়জন, ১৫১ ধারায় একজন এবং দুটি পরোয়ানায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. আবদুল বারিক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।”