সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে বরগুনা প্রেসক্লাবে ১৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মনির হোসেন কামালকে সভাপতি এবং আবু জাফর সালেহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি ফেরদৌসী মহুয়া, সাইদুল ইসলাম মন্টু ও শফিকুল ইসলাম খোকন; যুগ্ম সম্পাদক মোসা. লামিয়া; সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির মৃধা; কোষাধ্যক্ষ মো. নাসির মোল্লা; মিডিয়া ও যোগাযোগ সমন্বয়কারী হাইরাজ মাঝি; যুব সম্পৃক্ততা সমন্বয়কারী মো. সজিব হোসেন; নারী বিষয়ক সম্পাদক মোসা. শারমিন; দপ্তর ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ আকন; প্রোগ্রাম সমন্বয়কারী শারমিন আরা লিনা এবং নির্বাহী সদস্য মহসিন খান, মো. মোস্তাফিজ, মোহাম্মদ রোজিনা আক্তার, সঙ্গীতা বারিক ও নাঈম হোসাইন।
আয়োজকরা জানান, জেলা পর্যায়ে ১৭ সদস্যের এই ফোরামটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা, অধিকার ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে নীতি ও উন্নয়ন পরিকল্পনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই ফোরামের অন্যতম লক্ষ্য।
সভাটি সঞ্চালনা করেন লিডার্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম অফিসার সুপ্তি বিশ্বাস।