সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চুয়াডাঙ্গায় নাবালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ: গ্রেফতার ২

চুয়াডাঙ্গায় নাবালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ: গ্রেফতার ২

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ পাড়া এলাকায় এক নাবালিকাকে গলায় চাকু ধরে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের সেই চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছে অভিযুক্তদের সহযোগীরা। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার মূল হোতা মিরাজ পলাতক থাকলেও ধর্ষণের ভিডিও ধারণকারী ও এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই মাস আগে কুন্দিপুর গ্রামের ৩ বন্ধু মিলে ওই নাবালিকা মেয়েটিকে গলায় চাকু ধরে একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে হাবিলের ছেলে মিরাজ মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আব্দুস সামাদের ছেলে পলাশ ধর্ষণের পুরো ঘটনাটি নিজের মোবাইলে ভিডিও ধারণ করে এবং হোসেনের ছেলে জনি পাহারায় থাকে। ঘটনার দুই মাস পর তিন দিন আগে মোবাইল ফোনে ধারণকৃত ধর্ষণের ওই ভিডিওটি গ্রামের বিভিন্ন মানুষের ফোনে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় তুমুল ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ তৎপর হয়ে ওঠে। বুধবার সন্ধ্যার দিকে দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী পলাশ এবং পাহারাদার জনিকে গ্রেফতার করে। এদিকে, এই জঘন্য ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার নামে গ্রামের কাদেরের ছেলে আব্দুল মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত আব্দুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিমেল রানা জানান, ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর থানা এলাকার মধ্যে হওয়ায় মামলাটি সদর থানাতেই দায়ের করা হয়েছে এবং আসামিদের সেখানে হস্তান্তর করা হয়েছে। সদর থানা পুলিশ মূল অপরাধী মিরাজকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭