ভোক্তা বা অতিথিদের শতভাগ নিরাপদ খাদ্য সুনিশ্চিত করায় ফেনীর অভিজাত তারকামানের রেস্টুরেন্ট ও কনভেশন ইস্টিশনকে এ সনদ প্রদান করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামছুল আরেফিন তাঁর কার্যালয়ে ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন এর কর্তৃপক্ষের হাতে তিন বছর মেয়াদী এই এ প্লাস (A+) মানের স্টিকার ও সনদ তুলে দেন।
রেস্টুরেন্টের পরিবেশ, প্রশাসনিক ব্যবস্থাপনা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার সংরক্ষণ ও মজুদ এবং ভোক্তার সাথে আচরণসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে ইস্টিশন রেস্টুরেন্ট ও কনভেনশনকে এ-প্লাস মানের রেস্টুরেন্ট হিসেবে গ্রেড প্রদান করা হয়।
প্রসঙ্গত: ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ইস্টিশন রেস্টুরেন্ট ও কনভেনশনকে একই কর্তৃপক্ষ প্রথম দফা এ-প্লাস (A+) মানের রেস্টুরেন্ট হিসেবে এক বছর মেয়াদী গ্রেড প্রদান করা হয়েছিল।