রোববার (১১ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে ।
নিহত আবেদ আলীর বাড়ি রংপুর জেলায়। তিনি ফেনীর ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার কাজী বাড়ির আবদুলাহ আল মাহফুজের গরুর খামারে কাজ করতেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
খামার মালিক কাজী আব্দুল্লাহ আল মাফুজ জানান, সকালে কাজ করার সময় বিদ্যুৎ তারে জড়িয়ে আহত হলে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা মৃত্যু হয়েছে বলে জানান।
পিবিআই পুলিশ আঙ্গুলের চাপ নিয়ে তার পরিচয় সনাক্ত করে বাড়ীতে স্বজনের খবর দেওয়া হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নিহত আবেদ আলীর পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।