রোববার (১১ অক্টোবর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সাইবার সেল ইউনিট আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করে।
পরে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফেনী জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে সাইবার সেল ইউনিট অনুসন্ধান চালায়। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৫০টি মোবাইল ফোনের অবস্থান শনাক্ত ও সেগুলো উদ্ধার করা হয়।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন মালিকরা। একই সঙ্গে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় পুলিশ সুপারসহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের এ উদ্যোগে ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।