রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে হঠৎকারী দেশবিরোধী ষড়যন্ত্র করছে জামায়াত ইসলামী। দেশে জনগন যদি বিএনপি সরকারের পাশে থাকে যেকোন চাপ ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।বিএনপি জনগনের আস্থা নিয়ে কাজ করে যাচ্ছে।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি। ৮৬ নির্বাচনে আওয়ামী লীগ এবং জামায়াত এরশাদের ক্ষমতাকে পাকাপোত্ত করতে দেশের জনগণ, গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সরকারের ছয় মাস থেকে লংমার্চ সহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছে। জনগন তা গ্রহণ করেনি।

এর আগে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ বিএনপির নেতাকর্মীরা।

আরও

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮