জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখার রহমান, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা জামাতের সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জামায়াতে ইসলামীর পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন রহমান, এনসিপির নেতা সোহেল পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, সমবায় কর্মকর্তা নুর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ প্রমূখ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা,প্লাস্টিকের ব্যাবহার কমানো, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে জীবননগর উপজেলার সকল ইজিবাইক হলুদ রং করার জন্য চালকদের নির্দেশ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।