সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চুয়াডাঙ্গায় প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত ব্যক্তি নিহত

চুয়াডাঙ্গায় প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত ব্যক্তি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরবেলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ফরিদুল ইসলাম (৪৫) দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে। ঘটনাটি উপজেলার সীমান্তবর্তী কুল্লা গ্রামে ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিবেশী দুলালের বাড়ির পাশে কাপড়ের নেকড়া বা ছেড়া কাপড় ফেলা নিয়ে ফরিদুল ইসলামের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দুলাল বাঁশ দিয়ে ফরিদুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

আঘাতে ফরিদুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাতেই তাকে রাজশাহীতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরবেলা তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরও

কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট, কমেছে ১১৭ কোটি

সারা দেশ

কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট, কমেছে ১১৭ কোটি

বাজেটের অঙ্ক বড়, কিন্তু বাস্তবায়নের চিত্র ছোট। গত অর্থবছরে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেও শেষ পর্যন্ত স...

২০২৬-০৯-০৭ ১৭:৪০

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে- সারজিস আলম

সারা দেশ

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে- সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির আমাদেরকে শিখাতে হবে না আমরা কিভাবে ক...

২০২৬-০৯-০৭ ১৭:৩৭

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন-তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আহ্বান

সারা দেশ

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন-তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আহ্বান

নেত্রকোণার উত্তর বিশিউড়া গ্রামে এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্ব...

২০২৬-০৯-০৭ ১৭:৩৬

প্রায় দুই দশক তালাবদ্ধ শেখ ফজলল করিমের স্মৃতি পাঠাগার

সারা দেশ

প্রায় দুই দশক তালাবদ্ধ শেখ ফজলল করিমের স্মৃতি পাঠাগার

‘কোথায় স্বর্গ/কোথায় নরক কে বলে তা বহুদুর/মানুষের মাঝে স্বর্গ-নরক/মানুষেতে সুরাসুর’-কালজয়ী এই অমর পংক্তির স্রষ্টা, ‘সাহিত...

২০২৬-০৯-০৭ ১৭:৩৩

'আমাকে নিয়ে টেনশন করো না'-চিরকুট লিখে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ মাদরাসাছাত্র

সারা দেশ

'আমাকে নিয়ে টেনশন করো না'-চিরকুট লিখে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ মাদরাসাছাত্র

বরগুনার পাথরঘাটায় পরিবারের সদস্যদের অগোচরে চিরকুট লিখে বাসা থেকে বের হয়ে গেছে নাসিম (১৪) নামে এক মাদরাসাছাত্র। সে ঝালক...

২০২৬-০৯-০৭ ১৭:৩১

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

সারা দেশ

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে ঘোড়ার গাড়িতে চড়ে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি ফিরলেন মীরসরাইয়ের জোরারগঞ্জ আদর...

২০২৬-০৯-০৭ ১৭:২৯