পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে নাসিম। ছুটি শেষে মাদরাসায় ফিরে যাওয়া নিয়ে পরিবারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে সোমবার রাতে কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে চিরকুট লিখে বাসা থেকে বেরিয়ে যায় সে।
বাসায় পাওয়া চিরকুটে নাসিম লিখেছে, “আমাকে নিয়ে টেনশন করো না, আমি চলে গেলাম।”
এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নাসিমের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তার সন্ধানে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।
নাসিমের ছোট চাচা মো. মানিক বলেন, ঝালকাঠি নেছারাবাদ কামিল মাদরাসায় হিফজ বিভাগে লেখাপড়া করে। ছুটি নিয়ে বাড়িতে আসে। সোমবার মাদরাসায় যাওয়ার কথা নাসিম যাবে না এ নিয়ে মন খারাপ হয়। সকালে দেখি রুমে চিঠি লিখে বাসা থেকে বের হয়। আমরা খোঁজ খবর নিচ্ছি।
নাসিমের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। তার ফোন নম্বর +880 1714-523161