সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল সদর উপজেলার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মেরাজ আলী (২৪) নামে এক মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ( ৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কালিয়া বাকরী এলাকার আমানুল্লাহ হকের ছেলে৷ ঘটনার সময় তিনি নড়াইলের ওই মাদ্রাসাটিতে শিক্ষকতা করতেন৷

মামলায় এজহার সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার জামিয়া রহমানিয়া তাইছিরুল উলুম মাদরাসায় গত বছরের ১০ ও ১১ জুলাই রাতে ওই ছাত্রকে আসামি তার নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে তার মা বাবাকে না বলার জন্য ভয় ভীতি দেখান।

শিশুটি তার মাকে জানায়, দুই মাসে ওই শিক্ষক একাধিক বার তাকে ধর্ষণ করেছেন।বিষয়টি জানাজানি হলে মিরাজ পালিয়ে যান।পরে ১২ জুলাই স্থানীয় লোকজন মিরাজ আলীকে আটক করে পুলিশে দেয়। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে সদর থানায় মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটির মায়ের দায়ের করা মামলায় আসামি মিরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। 

আরও

চুয়াডাঙ্গায় প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত ব্যক্তি নিহত

সারা দেশ

চুয়াডাঙ্গায় প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত ব্যক্তি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে...

২০২৬-০৯-০৭ ১৭:৩৮

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে- সারজিস আলম

সারা দেশ

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে- সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির আমাদেরকে শিখাতে হবে না আমরা কিভাবে ক...

২০২৬-০৯-০৭ ১৭:৩৭

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন-তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আহ্বান

সারা দেশ

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন-তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আহ্বান

নেত্রকোণার উত্তর বিশিউড়া গ্রামে এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্ব...

২০২৬-০৯-০৭ ১৭:৩৬

প্রায় দুই দশক তালাবদ্ধ শেখ ফজলল করিমের স্মৃতি পাঠাগার

সারা দেশ

প্রায় দুই দশক তালাবদ্ধ শেখ ফজলল করিমের স্মৃতি পাঠাগার

‘কোথায় স্বর্গ/কোথায় নরক কে বলে তা বহুদুর/মানুষের মাঝে স্বর্গ-নরক/মানুষেতে সুরাসুর’-কালজয়ী এই অমর পংক্তির স্রষ্টা, ‘সাহিত...

২০২৬-০৯-০৭ ১৭:৩৩

'আমাকে নিয়ে টেনশন করো না'-চিরকুট লিখে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ মাদরাসাছাত্র

সারা দেশ

'আমাকে নিয়ে টেনশন করো না'-চিরকুট লিখে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ মাদরাসাছাত্র

বরগুনার পাথরঘাটায় পরিবারের সদস্যদের অগোচরে চিরকুট লিখে বাসা থেকে বের হয়ে গেছে নাসিম (১৪) নামে এক মাদরাসাছাত্র। সে ঝালক...

২০২৬-০৯-০৭ ১৭:৩১

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

সারা দেশ

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে ঘোড়ার গাড়িতে চড়ে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি ফিরলেন মীরসরাইয়ের জোরারগঞ্জ আদর...

২০২৬-০৯-০৭ ১৭:২৯