মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মা হারানো নবজাতকের পাশে ইউএনও; ভুল চিকিৎসার অভিযোগে ক্লিনিক সিলগালা

মা হারানো নবজাতকের পাশে ইউএনও; ভুল চিকিৎসার অভিযোগে ক্লিনিক সিলগালা

পৃথিবীর আলো দেখার আগেই মাকে হারিয়েছে এক নবজাতক। জন্মের পর মায়ের আদর-ভালোবাসা পাওয়ার আগেই তার জীবনে নেমে এসেছে গভীর শূন্যতা। ঝিনাইদহের কালীগঞ্জে মাকে হারানো এক দিনের ওই নবজাতকের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

দাপ্তরিক ব্যস্ততার মধ্যেও উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামে শিশুটির নানা বাড়িতে ছুটে যান ইউএনও। সেখানে গিয়ে এক দিনের নবজাতক কন্যাশিশুটিকে কোলে তুলে নেন তিনি। শিশুটির মাথায় হাত বুলিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় শিশুটির নানীর হাতে নবজাতকের প্রয়োজনীয় কাপড়চোপড় ও খাদ্যসামগ্রীসহ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার প্রসববেদনা নিয়ে কালীগঞ্জের বারবাজার এলাকার ‘নিউ মডার্ন গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভর্তি হন শিল্পী খাতুন (৩৫)। তিনি উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী। সেখানে অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। তবে সদ্যোজাত কন্যাশিশুটি বেঁচে যায়।

ঘটনার পর শুধু পরিবারের পাশে দাঁড়ানোতেই থেমে থাকেননি ইউএনও রেজওয়ানা নাহিদ। অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে তার সরাসরি উপস্থিতিতে ক্লিনিকটিতে অভিযান চালানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমানুল্লাহ আল মামুনও অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিকটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়।

আরও

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

সারা দেশ

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

বাংলাদেশের বিশাল বাজার ধরতে জাপানের বড় বড় ব্যবসায়ীরা নজর রাখছেন বলে মন্তব্য করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন...

২০২৬-০৯-০৮ ১৮:৪১

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...

২০২৬-০৯-০৮ ১৭:৫১

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

সারা দেশ

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...

২০২৬-০৯-০৮ ১৭:৫০

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...

২০২৬-০৯-০৮ ১৭:২০