মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর জনতা ব্যাংকের সামনে দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমি তার স্বামী মাহমুদুল হাসানের সাথে ২ সন্তানসহ মোটরসাইকেলে করে ডাঙ্গাপাড়া থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মাহমুদুল হাসান মোটরসাইকেল চালানোর পাশাপাশি মুঠোফোনে কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার সময় পেছন দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। একই সময় বিপরীত দিক থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে যাওয়া একটি ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে রুমি আকতার গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার দায়িত্বরত ওসি শামীম আল মামুন জানান, সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে, ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-৩৫৮৮) পুলিশ হেফাজতে রয়েছে। নিহত রুমি আকতারের বাড়ী পাশ্ববর্তী নবাবগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামে।