মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে ৪৫০জন কিশোরী ও গর্ভবতী নারীদের ডিগনিটি কিট ও ওয়াটার জার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন হাতিয়া ইউনিয়নের সচিব হারুন অর রশিদ ও বুড়াবুড়ি ইউনিয়নের সচিব আব্দুল কুদ্দুস, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বকারী রেশমা সুলতানা, প্রকল্পের ফোকাল পারসন রোজিনা আক্তার প্রমুখ। 
 

বুড়াবুড়ি ইউনিয়নের দাড়ারপাড় গ্রামের কিশোরী মমতাজ জানায়, নারীর মর্যাদা ও সুরক্ষায় উপকরণ হিসেবে একটি বালতিতে ১৩ প্রকার উপকরণ পেয়েছি। এরমধ্যে সাবান, পেষ্ট, ব্রাশ, ব্যাগ, টর্সলাইট, স্যান্ডেল, চিড়ুনি, নেইল কাটার, আন্ডার গার্মেন্টস, গামছা ও স্যানিটারী প্যাড রয়েছে।
 

হাতিয়া ইউনিয়নের গুজিমারী চরের কিশোরী সোনিয়া জানায়, নিরাপদ পানি সংরক্ষণের জন্য আমরা একটি করে পানির জার পেয়েছি। যা বন্যাকালীন সময়ে আমাদের কাজে লাগবে।
 

স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি’র) টুগেদার হোয়েফা প্রকল্পের উদ্যোগে দুটি ইউনিয়নের ৪৫০জন বন্যাকবলিত এলাকার কিশোরী ও গর্ভবতী নারীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

আরও

ভোলায় মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী হেলাল গ্রেপ্তার

সারা দেশ

ভোলায় মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী হেলাল গ্রেপ্তার

বোরহানউদ্দিন চাঞ্চল্যকর মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী মো. হেলালকে (৩০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রে...

২০২৬-০৯-০৮ ১৭:১৬

নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬

সারা দেশ

নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদারকে (৩৬) কু...

২০২৬-০৯-০৮ ১৭:১৫

মীরসরাইয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে মায়নী ইউনিয়নে খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান

সারা দেশ

মীরসরাইয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে মায়নী ইউনিয়নে খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান

মীরসরাই উপজেলা কৃষকদলের উপজেলাব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব...

২০২৬-০৯-০৮ ১৫:৫৩

ভুল চিকিৎসা ও অবহেলায় জীবননগরে মেধাবী স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

সারা দেশ

ভুল চিকিৎসা ও অবহেলায় জীবননগরে মেধাবী স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

চুয়াডাঙ্গার জীবননগরে ভুল চিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের চরম অবহেলায় সোহাগী খাতুন (১৪) নামের এক অষ্টম শ্রেণির মেধাবী স্কুল...

২০২৬-০৯-০৮ ১৫:৩১

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনায় শোভাযাত্রা

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনায় শোভাযাত্রা

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযা...

২০২৬-০৯-০৮ ১৫:২৯