সারা দেশ
কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
২০২৬-১০-০১ ১৯:৩৪
সারা দেশ
সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, একটি রাজনৈতিক দলের সদস্যরা যেসব এলাকায় নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে সারের সংকটের আন্দোলন করা হয়েছে।
২০২৬-০৯-৩০ ১৫:৫৫
সারা দেশ
কুড়িগ্রামে প্রত্যন্ত এলাকার ঝুঁকিপূর্ণ কিশোরী ও গর্ভবতী নারীদের মাঝে জরুরী সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও ঘোগাদহ ইউনিয়নে পৃথকভাবে ৫৪০জন উপকারভোগীকে এসব সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়।
২০২৬-০৯-২৩ ১৭:৩৩
সারা দেশ
কুড়িগ্রামে গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৯-১৭ ১৮:০৯
সারা দেশ
কুড়িগ্রামে ফেরী শূন্য চিলমারী নৌবন্দর। নাব্যতা সংকট ও মেরামতের অজুহাত দেখিয়ে গত তিন মাসে পর্যায়ক্রমে বেগম সুফিয়া কামাল, কুঞ্জলতা ও কদম ফেরী তিনটি চিলমারী থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ড্রেজিংয়ের পর ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকট কেটে গেলেও দেখা মিলছে না একটা ফেরীরও।
২০২৬-০৯-১২ ১৯:৩৪
সারা দেশ
কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নন্দনপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ৪ শতাধিক কাঁঠালের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমটি শেষ করা হয়।
২০২৬-০৯-০৯ ১৫:০৬
সারা দেশ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে ৪৫০জন কিশোরী ও গর্ভবতী নারীদের ডিগনিটি কিট ও ওয়াটার জার বিতরণ করা হয়েছে।
২০২৬-০৯-০৮ ১৭:১৮
সারা দেশ
কুড়িগ্রামের চিলমারীতে ডিবি পুলিশের অভিযানে শহিদুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
২০২৬-০৯-০৭ ১৮:৩৫
সারা দেশ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক মোতালেব কে গ্রেফতার করেছে পুলিশ।
২০২৬-০৯-০১ ১৮:৫৮
সারা দেশ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বুড়িরহাট ক্রসবাঁধে মঙ্গলবার সকালে হঠাৎ ভাঙন দেখা দিলে গুরুত্বপূর্ণ ক্রসবাঁধের ৪০ মিটার এলাকা বিলীন হয়ে যায় নদী গর্ভে।
২০২৬-০৯-০১ ১৮:১৩
সারা দেশ
প্রায় তিন দশক পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক (২০২৬–২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ সদস্য পদে বিএনপি-সমর্থিত ‘শামসুল-মোস্তফা পরিষদ’-এর প্রার্থীরা জয় পেয়েছেন।
২০২৬-০৮-২৭ ২২:৫৭
সারা দেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে চিন্হিত মাদক কারবারি শিপন রহমান (৩৩)সহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলো শাকিল বাবু (১৯), হাসিবুল ইসলাম (৩২) ও ১৬ বছর বয়সী এক কিশোর। তাদের সকলের বাড়ি উপজেলার দেওয়ানের খামার এলাকায়।
২০২৬-০৮-২৭ ২০:৪৭
সারা দেশ
এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার স্বপ্নপূরণ হলো না কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিক্ষার্থী আকিমুন ইসলামের। বৃহস্পতিবার (২৭ আগট) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে নিজ বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
২০২৬-০৮-২৭ ২০:৩৯
সারা দেশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে পৌর অডিটরিয়াম হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
২০২৬-০৮-২৬ ১৮:০৭
সারা দেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজ পয়েন্টে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সার বিতরণ করা হয়। গত রোববার চাঞ্চল্যকর সার লুটের ঘটনার তিনদিন পর এ পয়েন্টে সার বিতরণ শুরু করা হলো। তদন্ত কার্যক্রম শেষ হলেও সুরাহা হয়নি সার কেলেংকারীর প্রকৃত ঘটনা উদঘাটন এবং নেপথ্য কাহিনি। নেয়া হয়নি ঘটনার সাথে জড়িত কোন পক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্হা।
২০২৬-০৮-২৬ ১৭:৫৭
সারা দেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকদের সার লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে উপজেলা পর্যায়ে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। অপরদিকে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন) এর তদন্ত কমিটি গতকালই তদন্ত শেষ করে ঢাকায় ফিরে গেছেন। আর স্থানীয় তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
২০২৬-০৮-২৫ ১৮:০৫
সারা দেশ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উপজেলার অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় জনতার মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দ্রুত ভিডিওটি ভাইরাল হওয়ায় টক অফ দা টাউনে পরিণত হয়।
২০২৬-০৮-২৪ ২১:৫৪
সারা দেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকদের হাতে বিএডিসির ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
২০২৬-০৮-২৩ ২৩:১৪
সারা দেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছে।
২০২৬-০৮-২৩ ১৮:১১
সারা দেশ
কুড়িগ্রামের প্রখ্যাত গীতিকার, কণ্ঠশিল্পী, ভাওয়াইয়া যুবরাজ ও বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-২২ ২০:২৯
সারা দেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলী এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-২০ ১৯:৩০
সারা দেশ
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা রোপন ও ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ ও ভেষজ চারা বিতরণ করা হয়েছে।
২০২৬-০৮-২০ ১৮:৫৩
সারা দেশ
কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় ১০কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ চালক মোস্তাকিম (২৪) ও সহযোগী লিটন কাজী (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
২০২৬-০৮-১৯ ১৮:০৫
সারা দেশ
বিদ্যালয়ে আসেন না শিক্ষকরা। আন্দোলনে নামলো প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে অবস্থিত খেওয়ার আলগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
২০২৬-০৮-১৭ ১৮:২১
সারা দেশ
কুড়িগ্রামের উলিপুরে একই বিদ্যালয়ে কর্মরত নারী শিক্ষকের যৌতুক মামলায় স্বামী সহকারি শিক্ষক এনামুল হক সরকার মানিক (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে মানিককে জেলহাজতে পাঠানো হয়েছে।
২০২৬-০৮-১১ ১৮:৫৪
সারা দেশ
দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটে অভাব-অনটনের মধ্যেই জিপিএ ৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধণিরাম গ্রামের পলাশ চন্দ্র রায় নামে এক মেধাবী শিক্ষার্থী। ভুমিহীন বাবা সুধাংশু চন্দ্র রায় তার পিতার রেখে যাওয়া ৫শতক জমিতে অপর তিন ভাইয়ের সাথে ঠাসাঠাসি করে টিনের চালা তৈরি করে মাথা গোঁজার ঠাঁই গড়ে তুলেছেন।
২০২৬-০৮-১১ ১৭:৪১
শিক্ষা-ক্যাম্পাস
কুড়িগ্রাম জেলায় চলতি এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ১৮হাজার ৮৯৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাশ করেছে ১০হাজার ৬৪৭জন। ফেল করেছে ৮হাজার ২৫০জন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১হাজার ১৭৯জন।
২০২৬-০৮-১০ ১৮:৫৩
সারা দেশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত তিন সপ্তাহ ধরে মিড ডে মিলের আওতায় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্কুল ফিডিং এর বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে উদ্বেগ জানিয়েছেন শিক্ষকরা।
২০২৬-০৮-০৪ ১৭:৪২
সারা দেশ
দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় কুড়িগ্রাম জেলাজুড়ে অবৈধ কারেন্ট জাল এবং ক্ষতিকারক ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে এক সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার ৯টি উপজেলায় একযোগে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়।
২০২৬-০৭-২৯ ১৪:০৮
সারা দেশ
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কিশামত ফুলবাড়ী এলাকা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোকালয়ের পাশে অজগরটি দেখা গেলে এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
২০২৬-০৭-২৮ ১৭:৩৮
সারা দেশ
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি। উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে।
২০২৬-০৭-১৬ ২১:০৩
রাজনীতি
সারাদেশে জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে কুড়িগ্রাম কৃষক সমাবেশে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, তৎকালিন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করেছিল। আবু সাঈদ দুহাত প্রসারিত করে এই গণঅভ্যুত্থানের যাত্রা শুরু করেছিল।আবু সাঈদ একজন কৃষকের সন্তান ছিল। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরবেশিরভাগ সন্তান ছিল কৃষকের সন্তান। ফলে আমরা কৃষকের দু:খ, কৃষকের কষ্ট অন্তরের অন্ত:স্থল থেকে বুঝতে পারি।
২০২৬-০৭-১৬ ২১:০০
সারা দেশ
কুড়িগ্রামে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের আটদিন ব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
২০২৬-০৭-১৬ ১৯:৩৯
সারা দেশ
কুড়িগ্রাম সদর উপজেলার স্থানীয় প্রশাসন, সিএস, সাংবাদিক ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সুশাসন জোরদারকরণ শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৭-১৬ ১৮:৪৬
সারা দেশ
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে কুড়িগ্রামে নদ-নদীতে পানি বৃদ্ধি হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এতে করে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় ফসল নিমজ্জিত হওয়ার পাশাপাশি শুরু হয়েছে তীব্র নদী ভাঙন।
২০২৬-০৭-১৫ ১৪:১৫
সারা দেশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফুলখা এলাকায় সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
২০২৬-০৭-১৪ ২০:০৪
সারা দেশ
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌপথে চলাচলকারী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্তৃক পরিচালিত ফেরি কুঞ্জলতা মেরামতের জন্য চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির চিলমারী ফেরিঘাটের ইনচার্জ মো. আকিব সোহেল আকাশ।
২০২৬-০৭-১৪ ১৮:৪০
সারা দেশ
কুড়িগ্রামের কেতারমোড় এলাকায় নিষিদ্ধ পলিথিন রাখার অভিযোগে এক গোডাউন মালিককে ৫ হাজার টাকা জরিমানা ও ৯শ' কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
২০২৬-০৭-১৩ ১৮:৪২
সারা দেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারির বাগানে তাপপ্রতিরোধী তারজালের বেষ্টনী দিয়ে অতিযত্নে প্রায় অর্ধশতাধিক ছোট বড় আকারের গাঁজা গাছ চাষ করে আসছিলেন ঐএলাকার চিহ্নিত মাদক কারবারি মৃত জাফর আলীর ছেলে জামাল উদ্দিন ও তার পুত্র রুবেল হোসেন।
২০২৬-০৭-০৯ ১৮:২০
সারা দেশ
কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙন আতঙ্কে রয়েছে তিন শতাধিক পরিবার। সদর উপজেলার যাগ্রাপুর ও ঘোগাদহ ইউনিয়নের ভৈষেরকুটি, খামার, ব্রহ্মত্তর, চর যাত্রাপুর ও বাণিয়াপাড়া গ্রামসহ ৭ থেকে ৮টি গ্রাম জুড়ে চলছে এই নদী ভাঙন। বিগত ৬/৭ বছর ধরে এই এলাকায় ভাঙন অব্যাহত থাকলেও প্রতিরোধের ব্যবস্থা গ্রহন না করায় শতশত বাড়িঘর, ফসলী জমিন ও গাছপালা বিলিন হয়ে গেছে। ভাঙন কবলিতদের কপালে জোটেনি আর্থিক কোন সহায়তা। শুধুমাত্র চাল দিয়ে ভাঙন কবলিতদের শান্তনা দেয়া হয়েছে।
২০২৬-০৭-০৫ ১৯:৪১
সারা দেশ
কুড়িগ্রামে প্রথমবারের মতো অতি উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মাদক রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৬-০৭-০২ ২৩:৪৮
সারা দেশ
কুড়িগ্রামে মাহমুদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের টেংরার ভিটা গ্রামের ময়নাল হোসেনের স্ত্রী। তার দুইটি শিশু সন্তান রয়েছে। ছোট সন্তানের বয়স ছয় মাস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী, শাশুড়িসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়রা জানিয়েছেন।
২০২৬-০৭-০২ ২১:৫৩
সারা দেশ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের কাঁচকোল সড়কটারী এলাকায় তিনটি স্থানে ধ্বস ও একাধিক স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। এতে নদীতীরবর্তী এলাকায় ভাঙন ও বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২০২৬-০৭-০২ ২১:৫০
সারা দেশ
দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করলেন কুড়িগ্রামের ২০টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন।বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে কুড়িগ্রাম গ্রান্ড অ্যাসেন্বলী হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রামের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে।
২০২৬-০৭-০২ ২১:৪৯
সারা দেশ
কুড়িগ্রামে ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী প্রায় ১৫হাজার মানুষ পানিবন্দী হয়েছে। মঙ্গলবার (৩০জুন) সকাল থেকেই পানি নামতে শুরু করায় স্বস্তি ফিরেছে জনমনে।
২০২৬-০৬-৩০ ১৮:৫২