রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো

ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌপথে চলাচলকারী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্তৃক পরিচালিত ফেরি কুঞ্জলতা মেরামতের জন্য চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির চিলমারী ফেরিঘাটের ইনচার্জ মো. আকিব সোহেল আকাশ।

আজ মঙ্গলবার(১৪ জুলাই) সকাল ৮ টায় ২০ মিনিটে ফেরিটি চিলমারী ফেরিঘাট থেকে ডকইয়ার্ডে পাঠানো হয়। ফলে বর্তমানে এ নৌপথে একমাত্র ফেরি কদম দিয়েই যানবাহন পারাপার চলছে।

এতে ঘাটে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তেরি হয়েছে। পারাপারের জন্য অতিরিক্ত সময় অপেক্ষা করতে হওয়ায় পরিবহন ব্যয় বেড়েছে। এতে পরিবহন সংশ্লিষ্টদের পাশাপাশি যাত্রীদেরও বাড়তি দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিআইডব্লিউটিসির চিলমারী ফেরিঘাটের ইনচার্জ মো. আকিব সোহেল আকাশ বিষয়টি নিশ্চিত করে জানান,‘ফেরিটি ডকে পৌছানোর পর আমরা বিকল্প ফেরির জন্য আবেদন করবো। কেননা ফেরি কুঞ্জলতা মেরামত কাজ শেষ হতে প্রায় ৩ মাস সময় লাগবে।’

এর আগে সোমবার (১৩ জুলাই) বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ফেরি কুঞ্জলতার সার্ভে সনদ হালনাগাদ ও ডকিং মেরামতের লক্ষ্যে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নৌযানটিকে ডক - ১ এ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রাপথে প্রচলিত সব নৌবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়।

সরেজমিনে চিলমারী নদীবন্দর ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি। একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় ঘাটে অপেক্ষার সময় বেড়েছে বলে জানান চালকরা।

সোনাহাট স্থলবন্দর থেকে পাথর নিয়ে আসা ট্রাকচালক মো. রফিকুল ইসলাম বলেন,‘আগেও ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এখন একটি ফেরি কমে যাওয়ায় অপেক্ষার সময় আরও বাড়বে। এতে সময় যেমন নষ্ট হবে, তেমনি পরিবহন ব্যয়ও বাড়বে।

আরও

নড়াইল ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

নড়াইল ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৩ ২২:২৫

গাইবান্ধায় রোগাক্রান্ত গরু জবাই, মাংস মাটি চাপা দিয়ে কসাইয়ের জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরু জবাই, মাংস মাটি চাপা দিয়ে কসাইয়ের জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে হোসান মিয়া (২২) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৩ ২১:৪৫

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২