শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার মোগরাপাড়া এলাকার একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মোগরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রিসোর্টে অবস্থানরত সানজিদ হাসনাতকে আটক করা হয়।
পরে তাকে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে দুপুরে তাকে মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটকের তথ্য স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রতিবেদনে রিসোর্ট থেকে বিকেলে গ্রেপ্তারের তথ্য আসে।