শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মীরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের মীরসরাইয়ে পিতৃ পরিচয়হীন ভূমিদস্যু কর্তৃক পালিত বাবার জমি জবর দখলের প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। শনিবার ৩রা অক্টোবর সকালে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম তার লিখিত বক্তব্যে বলেন, আমি মীরসরাইয়ের মধ্যম মায়ানি এলাকার ৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার পৈতৃক স্বত্বদখলীয় সম্পত্তি রক্ষার্থে এবং একদল প্রভাবশালী ভূমিদস্যুর নির্মম নির্যাতন ও আইন অমান্য করাী পতিত আওয়ামীলীগের দোসর সাবেক এমপির পিএস মোহাম্মদ হাসান ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য সাজেদা আক্তারের অত্যাচার থেকে রক্ষা পেতে সকলের সহযোগিতা কামনা করছি। তাদের ধারাবাহিক ভূমি দখলের পাঁয়তারা হলো আমার নিজস্ব মালিকানাধীন শত বছরের পুরনো ও দখলীয় জায়গা দকলের প্রতিবাদে বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা (১৭৬/১৬ ও ১২০/২২) চলমান রয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত উক্ত জমিতে অনধিকার প্রবেশ ও কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেন।

এছাড়া আমার প্রবাসী তিন ছেলে দেশে এলে তাদের কোনো না কোনো মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয় এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়। বর্তমানে তাদের অব্যাহত অত্যাচার ও সন্ত্রাসী কার্যকলাপে আমার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে।

এ বিষয়ে মোহামাদ হাসান জানান, বিরোধীয় সম্পত্তি সংশ্লিষ্ট সলক দলিল, আদালতের নথি, রেজিস্ট্রি অফিসের রেকর্ড, নামজারি, ক্ষতিয়ান, স্থানীয় সালিশ প্রতিবেদন এবং এলাকার স্বাক্ষীদের তথ্য যাচাই করলে জানা যাবে আমি বা আমার পরিবার দোষী কিনা।

এবিষয়ে মীরসরাই থানার এসআই সাফিন বলেন, আমি বিজ্ঞ আদালতের আদেশ পেয়ে মোটিশ জারি করে আদালতকে অবগত করেছি।

 

আরও

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

সারা দেশ

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে পুলিশ প্রশাসনের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে ডেকে না পেয়ে তার পরিত্...

২০২৬-১০-০৩ ১৪:৫৮

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

সারা দেশ

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

ঢাকার যানজট কমাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে ব...

২০২৬-১০-০৩ ১৪:১০