শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

ঢাকার যানজট কমাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাসের টার্মিনাল ও ডিপো আলাদা করার উদ্যোগ নিয়েছে। মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে এর ডিপো পূর্বাচলে সরিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল। এ কারণে টার্মিনাল দুটিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে টার্মিনাল ও ডিপো আলাদা করা হবে।

এদিকে মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

এ সময় বাস মালিক সমিতির নেতারা মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শন করেন। সেখানে প্রায় ৮০টি বাস রাখার ব্যবস্থা করা হয়েছে।

বাস মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরও

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

সারা দেশ

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

গাইবান্ধার বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। গার্ড অব অনার শেষে তাকে ধর্মীয়...

২০২৬-১০-০২ ২২:২৮

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

সারা দেশ

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

বার্ধ্যক্য ও শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় ও প্রাথমিক সদস...

২০২৬-১০-০২ ২০:৩৩

ফেনীর দাগনভূঞায় বাস-ট্রাক্টর-অটোরিকশার  ত্রিমুখী সংঘর্ষে অটো চালক নিহত, আহত ২

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় বাস-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটো চালক নিহত, আহত ২

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক ন...

২০২৬-১০-০২ ১৯:১২

মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সারা দেশ

মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মোবা...

২০২৬-১০-০২ ১৭:৫৯

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭