শনিবার দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ডেগিরচালা এলাকার ফকির মার্কেটের একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দুপুর ২টা ৪৫ মিনিটে কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ঘটনাস্থল সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।
ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ইনচার্জ রোজিনা আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে সাতটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।