সরজমিনে গিয়ে দেখা গেছে, উক্ত এলাকার গ্রীণ স্কুল, হোম ইন্টারন্যাশনাল স্কুলসহ ১০-১২টি আবাসিক ও অনাবাসী শিশু শিক্ষালয়ের শত শত শিক্ষার্থী উক্ত সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রায় সময় জামাকাপড় ভিজা নিয়েও স্কুলে যেতে হচ্ছে।
এছাড়া বাসা বাড়ির লোকজনের মালামাল পরিবহন সহ যাতায়াতের ও দূর্ভোগ লেগেই আছে। স্থানীয় অধিবাসী জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন ব্যবসায়ীরা জানান, সড়কের উক্ত অংশটুকু মেরামত এবং জলবদ্ধতা দূরীকরণে পৌর কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তারা এ বিষয়ে কোন কর্ণপাত করছেন না।
স্থানীয় এলাকাবাসী ও হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আলমগীর কবীর বলেন, “রাস্তাটির পিচঢালা ও কার্পেটিং উঠে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি পানিতে ডুবে যায়, যার ফলে আমাদের স্কুলের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা সময়মতো স্কুলে আসতে পারে না এবং অনেক সময় নোংরা পানি মাড়িয়ে তাদের চলাচল করতে হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
ফেনী পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল জিসান বলেন, সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা সম্পূর্ণ অবগত আছি। অতিরিক্ত বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটির পিচঢালাই ও কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে, যা জনসাধারণের চলাচলে সাময়িক ভোগান্তি তৈরি করছে। পৌরবাসীর এই দুর্ভোগ লাঘবে আমরা ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি। সড়কটির স্থায়ী টেকসই সংস্কার ও কার্পেটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রাক্কলন (এস্টিমেট) প্রস্তুত করা হয়েছে। খুব দ্রুতই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাটির পুনর্নির্মাণ কাজ শুরু হবে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই আমরা এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান করতে পারব। কাজ শুরু না হওয়া পর্যন্ত নাগরিকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং দ্রুত কাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।”
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন বলেন,”পাঠানবাড়ী ও দারোগা বাড়ির তিন রাস্তার মোড়ের সংযোগ সড়কটি ফেনী পৌরসভার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। জনদুর্ভোগ লাঘব এবং নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ এই সড়কটির উন্নয়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই সংযোগ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করে নাগরিকদের একটি টেকসই ও আধুনিক সড়ক উপহার দিতে বদ্ধপরিকর।
ফেনী পৌরসভার প্রশাসক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, “পাঠানবাড়ী ও দারোগা বাড়ির তিন রাস্তার মোড়ের সংযোগ সড়কের প্রায় ৩০০ মিটার অংশে পিচ ও কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। জনগণের যাতায়াতে এই সাময়িক ভোগান্তির জন্য আমরা অত্যন্ত দুঃখিত। স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে এই সড়কটির দ্রুত সংস্কার ও টেকসই কার্পেটিং কাজের উদ্যোগ গ্রহণ করেছি। প্রকৌশল বিভাগকে ক্ষতিগ্রস্ত অংশের পরিমাপ ও প্রয়োজনীয় বাজেট/প্রাক্কলন দ্রুত চূড়ান্ত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ ও কার্পেটিং কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত, সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের সুবিধার্থে অতি দ্রুত সাময়িকভাবে খানাখন্দর গুলো ভরাট করে চলাচলের উপযোগী করার নির্দেশ দেয়া হয়েছে। আগামী অল্প কিছুদিনের মধ্যেই টেন্ডার/প্রক্রিয়া সম্পন্ন করে স্থায়ী ড্রেনেজ অবকাঠামো ও উন্নতমানের কার্পেটিং কাজ সম্পন্ন করা হবে।