রোববার (৪ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিল করা হয়েছে। রুকনিয়াত বাতিল হওয়ার ফলে তিনি আর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
অন্যদিকে, রুকনিয়াত বাতিল হওয়া এই নেতাকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি আর প্রার্থী থাকবেন কি না— এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, আজ রোববার সকালেই আমাদের বৈঠক চলছে। জেলা জামায়াতে আমিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সব বিষয় আমরা বিবেচনা করছি।