রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

 

নানান অসুখে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া যেখানে গরিব-দুঃখী ও নিম্ন আয়ের মানুষের কাছে অনেকটা স্বপ্নের মতো, সেখানে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাদের দোরগোড়ায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নিজ উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত এ ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ভোলা সদর উপজেলার প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।

 

ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য চার ধাপে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ হয়েছে। আয়োজকদের দাবি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নিজ উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত এ ক্যাম্প থেকে ২০ হাজারের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা শাখা ও মেডিকেল ক্যাম্প সংশ্লিষ্টরা জানায়, গত ১১ সেপ্টেম্বর ‘সবার জন্য, সুস্থ জীবন’ প্রতিপাদ্যে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে এ ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেন তথ্যমন্ত্রী। ক্যাম্পে গাইনি, শিশু ও মেডিসিন বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। চতুর্থ ধাপের শেষ ক্যাম্পটি শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রথম ধাপে সদর উপজেলার রাজাপুর, পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বাপ্তা, কাচিয়া ও ধনিয়া ইউনিয়নে, তৃতীয় ধাপে আলীনগর, দক্ষিণ দিঘলদী ও উত্তর দিঘলদী ইউনিয়নে এবং চতুর্থ ধাপে চরসামাইয়া, ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

 

 

চরসামাইয়া ইউনিয়ন পরিষদ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা চার সন্তানের মা ইয়াছনুর বেগম ও তার প্রতিবেশী লাইজু ঢাকা পোস্টকে বলেন, আমাদের স্বামীরা দিনমজুর। তারা একদিন কাজ না করলে সেদিন খেতেই কষ্ট হয়। দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছি, কিন্তু ভোলা-বরিশাল গিয়ে বড় ডাক্তারের (বিশেষজ্ঞ চিকিৎসক) কাছ থেকে চিকিৎসা নিতে পারি না অর্থের অভাবে। মঞ্জু মিয়ার বড় ছেলে (তথ্যমন্ত্রী) আমাদের জন্য বাড়ির কাছে বড় ডাক্তার এবং ওষুধ পাঠাইছে শুইন্না আসছি। এসে নারী ডাক্তারকে সব সমস্যার কথা বলেছি, পরে তিনি ওষুধ লিখে দিছেন। পাশের কক্ষ থেকে বিনামূল্যে ওষুধও দিয়েছে। মেলা বড় উপকার হইছে, যদি এভাবে চলতো তাহলে আর কোনো চিন্তা থাকতো না।

ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট কো-অপারেটিভ স্কুল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ রফিউদ্দিন, সামসুল হক ও মোফাজ্জল বলেন, বয়সের কারণে নানা রোগেও ভুগছি। আর্থিক সামর্থ্য না থাকায় ভোলা শহরে গিয়ে ভিজিট দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে পারি না, ছেলেদের স্বল্প আয়ের সংসারে ওষুধও খেতে পারি না। কিন্তু বাড়ির পাশে তথ্যমন্ত্রী মেডিকেল ক্যাম্প পাঠিয়েছে। লাঠি ভর দিয়ে ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছি। এতে আমরা অনেক খুশি।

চরসামাইয়া ইউনিয়ন বিজেপির সদস্য সচিব মামুন মুন্সি ঢাকা পোস্টকে বলেন, চরসামাইয়া ইউনিয়নের ফ্রি মেডিকেল ক্যাম্পটি ছিল গরিব-দুঃখী মানুষের কাছে স্বপ্নের মতো। দিনব্যাপী ক্যাম্পে মানুষের উপচে পড়া ভিড় ও লম্বা সারি ছিল। বিজেপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছিল। চিকিৎসা ও ওষুধ নিয়ে হাসিমুখে মানুষ বাড়ি ফেরার পথে দেখেছি, আল্লাহর দরবারে দুহাত তুলে আমাদের তথ্যমন্ত্রী ও তার মরহুম বাবার জন্য দোয়া করেছেন।

আরও

গাইবান্ধায় রোগাক্রান্ত গরু জবাই, মাংস মাটি চাপা দিয়ে কসাইয়ের জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরু জবাই, মাংস মাটি চাপা দিয়ে কসাইয়ের জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে হোসান মিয়া (২২) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৩ ২১:৪৫

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

সারা দেশ

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্ত...

২০২৬-১০-০৩ ১৮:২০