রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামে ফেরী শূন্য চিলমারী নৌবন্দর

কুড়িগ্রামে ফেরী শূন্য চিলমারী নৌবন্দর

কুড়িগ্রামে ফেরী শূন্য চিলমারী নৌবন্দর। নাব্যতা সংকট ও মেরামতের অজুহাত দেখিয়ে গত তিন মাসে পর্যায়ক্রমে বেগম সুফিয়া কামাল, কুঞ্জলতা ও কদম ফেরী তিনটি চিলমারী থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ড্রেজিংয়ের পর ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকট কেটে গেলেও দেখা মিলছে না একটা ফেরীরও।

ফলে উত্তরাঞ্চলের পণ্যবাহী যানবাহনের চালক, ব্যবসায়ী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন।

জানা গেছে, গত ১৪ আগস্ট ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকটের দেখিয়ে ঐ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরমধ্যে চলতি বছরের ১৪ জুলাই কুঞ্জলতা ও ২ সেপ্টেম্বর কদম ফেরীটি মেরামতে কথা বলে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়। এর আগে বেগম সুফিয়া কামাল ফেরীটি ২০২৩ সালের নভেম্বর মাসে প্রত্যাহার করে নেয়া হয়। বর্তমানে ফেরী শূন্য হয়ে পরেছে চিলমারী রৌমারী নৌ রুটটি।

এদিকে নৌপথে নাব্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গত ২৫ জুলাই থেকে ড্রেজিং কার্যক্রম শুরু করে। পরামর্শক প্রতিষ্ঠান সিইজিআইএসের কারিগরি তত্ত্বাবধানে চিলমারী নৌ বন্দর ঘাট, রৌমারী ঘাট, খেরুয়ারচর হতে দুই বিঘা চর পর্যন্ত নদীপথ সাকশন ড্রেজার দিয়ে খনন করে চলাচলের উপযোগী করে তোলে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) খনন কাজ শেষ করা হলেও ফেরী না থাকার কারণে কার্যত অচল হয়ে পরেছে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও চর রা‌জিবপুর উপ‌জেলার প্রায় সাড়ে ৩ লাখ মানুষ। এরই সাথে ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছেন পণ্যবাহী যানবাহনের চালক, ব্যবসায়ী ও যাত্রীরা।

বিআইডব্লিউটিএ জানায়, বর্তমানে ফেরি চলাচলের জন্য প্রয়োজনীয় পানির গভীরতা রয়েছে। পলি জমে যাতে আবারও নাব্যতা সংকট তৈরি না হয়, সে জন্য সংরক্ষণমূলক ড্রেজিং কাজও চলমান রয়েছে।

ভুরুঙ্গামারীর সোনাহাট এলাকার ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ফেরি বন্ধ হওয়ায় ঢাকায় পণ্য নিতে পারছি না। এখন অনেক পথ ঘুরে যেতে হবে। এতে সময় ও অর্থ বেশি লাগবে।

চিলমারী নৌ বন্দর এলাকার যাত্রী আকবর আলী ও রোকন মিয়া জানান, নাব্যতার অজুহাত দেখিয়ে বেশিরভাগ সময় ফেরি বন্ধ থাকে। এতে আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ফেরী চলাচলের ব্যবস্থা করা।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (পুর) সমীর চন্দ্র পাল বলেন, চিলমারী - রৌমারী নৌ রুটে ফেরি সার্ভিস চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিলমারী নদীবন্দরের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ও এরিয়া ইনচার্জের কাছে পাঠানো হয়েছে। সেই সাথে অনুলিপি কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে ড্রেজিংয়ের পরপরই চ্যানেলটি সচল রাখা এবং নিয়মিত ফেরি চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তা না হলে অল্প সময়ের মধ্যেই আবার পলি জমে নাব্যতা সংকট তৈরি হতে পারে।

এদিকে পাটুরিয়া , আরিচা, লক্ষীপুর,বরিশাল অঞ্চল মিলে রোষ্টার আউট নামে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ টি ফেরি পারাপারের গাড়ি না থাকায় অলসভাবে বসিয়ে রাখা হয়েছে এবং ফেরি কুঞ্জলতা ডকিং মেরামত শেষ করে চিলমারী নৌ বন্দর প্রেরণ না করে ভোলা লক্ষীপুর অঞ্চলে প্রেরণ করা হয়েছে বলে একটি গোপন সুত্রে জানিয়েচে।

বিআইডব্লিউটিসি একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান তাই জনস্বার্থে পরিচালিত এই সার্ভিসটি দীর্ঘদিন রকেট, ষ্টিমার, সি টাগসহ বিভিন্ন সেবা লোকসানে পরিচালনা করে আসছে। শুধুমাত্র চিলমারী - রৌমারী নৌরুটের জন্য লোকসানের অজুহাত দেখানোটা কোনভাবে কাম্য হতে পারে না।

উল্লেখ্য, চিলমারী-রৌমারী ব্রহ্মপুত্র নদের নৌ রুটে বিআইডব্লিউটিএয়ের উদ্যোগে এ নৌপথে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হয় ২০২৩ সালে ২০ সেপ্টেম্বর। উদ্বোধনের পর দেড় মাসের অধিক সময় নিয়মিত দুটি ফেরিতে পণ্যবাহীসহ বিভিন্ন ধরণের পরিবহন পারাপার করে আসছে। প্রতি ট্রিপে ফেরি কুঞ্জলতা ৮ থেকে ৯টি, বেগম সুফিয়া কামাল ১২ থেকে ১৩টি ও কদম ৮ থেকে ৯টি পণ্যবাহী গাড়ি পারাপার করতো। এরমধ্যে বেগম সুফিয়া কামাল, কুঞ্জলতা ও কদম ফেরি সরিয়ে নেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র নদে চ্যানেল ড্রেজিংয়ে অবহেলার কারণে ফেরি বন্ধ রযেছে।

এতে করে ভোগান্তিতে পরেছেন পণ্যবাহী পরিবহণের চালক ও শ্রমিকরা। ২০২৩ সালে ২০ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৯ আগস্ট থেকে চিলমারী-রৌমারী নৌ রুটে মোট ১ হাজার ৬৫ দিনের মধ্যে ন্যাবতার কারণ দেখিয়ে ফেরি চলাচল বন্ধ ছিলো ৫৪১ দিন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির চিলমারী নদীবন্দরের ম্যানেজার (বাণিজ্য) আতিক সোহেল আকাশ জানান, খনন বিভাগের প্রতিবেদন পাওয়ার পর মেরিন অফিসার ও পাইলট বিভাগ পানির গভীরতা পর্যবেক্ষণ করে প্রতিবেদন পাঠিয়েছি। সেই সাথে ফেরি আসার জন্যও চিঠি দেয়া হয়েছে।

আরও

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

সারা দেশ

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

বাংলাদেশে নারীদের প্রকৃত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন...

২০২৬-০৯-১৩ ২০:৫৭

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

সারা দেশ

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল একটি গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল গবেষক। দেশটির বিশেষ অর্থনৈতিক...

২০২৬-০৯-১৩ ২০:৫৪

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

সারা দেশ

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের সঙ্গে লড়াইয়ে গত এক মাসে ৫০০-এর বেশি সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দেড় হাজ...

২০২৬-০৯-১৩ ২০:৪৭

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

সারা দেশ

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেব...

২০২৬-০৯-১৩ ২০:৩৪

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি এলাকায় চিকিৎসকের সনদ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দেওয়ার অভিযোগে নিশিত ঘোষ (৪৯) নামে এ...

২০২৬-০৯-১৩ ২০:২৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

সারা দেশ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে অভিযোগের পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

২০২৬-০৯-১৩ ২০:২৭