রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল একটি গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল গবেষক। দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) অন্তর্ভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ নামের গবেষণা জাহাজে করে পরিচালিত অভিযানে এই খনিজ ক্ষেত্রের সন্ধান মেলে।

দীর্ঘ ১৮ দিনের এই অভিযানে ডুবোযান ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০০ থেকে ১ হাজার ৫০০ মিটার গভীরতায় নতুন এই খনিজ ক্ষেত্রটি আবিষ্কার করেন গবেষকরা।

উত্তপ্ত সামুদ্রিক জলউৎস বা হাইড্রোথার্মাল ভেন্ট থেকে সংগ্রহ করা আকরিকের নমুনার প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এসব আকরিকে স্বর্ণ ও রূপার ঘনত্ব স্থলভাগের অনেক খনির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

কিছু নমুনায় প্রতি টন আকরিকে সর্বোচ্চ ১৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ এবং ১ হাজার ২৭১ গ্রাম পর্যন্ত রূপার উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া খনিজ ভান্ডারটিতে তামা ও দস্তার মতো গুরুত্বপূর্ণ ধাতুর পাশাপাশি বিপুল পরিমাণ পলিমেটালিক সালফাইডের সন্ধান মিলেছে। গবেষকদের মতে, এসব বৈশিষ্ট্য এটিকে বিশ্বমানের সমুদ্রগর্ভস্থ খনিজ ভান্ডারের সঙ্গে তুলনীয় করে তুলেছে।

খনিজ ক্ষেত্রটির আশপাশের চরম পরিবেশেও বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর বিচরণ লক্ষ্য করেছেন গবেষকরা। তবে গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ, প্রতিকূল পরিবেশ এবং প্রযুক্তিগত জটিলতার কারণে এই খনিজ সম্পদ এখনই উত্তোলন করা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা।

সূত্র: গ্লোবাল টাইমস

আরও

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

সারা দেশ

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের সঙ্গে লড়াইয়ে গত এক মাসে ৫০০-এর বেশি সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দেড় হাজ...

২০২৬-০৯-১৩ ২০:৪৭

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

সারা দেশ

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেব...

২০২৬-০৯-১৩ ২০:৩৪

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি এলাকায় চিকিৎসকের সনদ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দেওয়ার অভিযোগে নিশিত ঘোষ (৪৯) নামে এ...

২০২৬-০৯-১৩ ২০:২৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

সারা দেশ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে অভিযোগের পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

২০২৬-০৯-১৩ ২০:২৭

গাইবান্ধায় ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি,১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি

সারা দেশ

গাইবান্ধায় ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি,১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার দুই বছরেও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন...

২০২৬-০৯-১৩ ২০:০৩

সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জন আটক

সারা দেশ

সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জন আটক

সিরাজগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে যৌন ব্যবসার অভিযোগে দুই নারীসহ ৬ জনকে আটক করেছে জেনজি আলোড়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগ...

২০২৬-০৯-১৩ ২০:০৩