রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি,১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি

গাইবান্ধায় ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি,১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার দুই বছরেও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। দ্রুত শোধনাগারটি চালু করে সুপেয় পানি সরবরাহের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে পৌরসভার চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে এসব কাজের মান নিশ্চিত করার দাবি জানান তারা।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে 
সুন্দরগঞ্জ পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এটি চালু করা হয়নি। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত স্থাপনাটি পড়ে থাকলেও এর সুফল পাচ্ছেন না পৌরবাসী।

বক্তারা বলেন, পানি শোধনাগার নির্মাণের পরও সুপেয় পানি সরবরাহ না হওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে পৌরবাসীর ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দিতে হবে।
এ সময় পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়নকাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। বিশেষ করে রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার বাসিন্দা এনামুল হক, সাইফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ, শাহিন আলম, পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে পানি শোধনাগার চালু করে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আরও

ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত, বন্ধু গুরুতর আহত

সারা দেশ

ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত, বন্ধু গুরুতর আহত

ফরিদপুরের ভাঙ্গায় দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কাজী আশরাফ আলম সিদ্দিকী (৩৮) নামের এক সাংবাদিক নিহ...

২০২৬-০৯-১৩ ১৯:৩৭

রাক্ষুসী যমুনার ভাঙনে বিলীন ফসলি জমি-বসতভিটা

সারা দেশ

রাক্ষুসী যমুনার ভাঙনে বিলীন ফসলি জমি-বসতভিটা

একদিকে বাড়ছে যমুনার পানি, অন্যদিকে নদী যেন ক্রমেই হয়ে উঠছে রাক্ষুসী। পানির স্রোতে সিরাজগঞ্জের বিভিন্ন চর ও নদীতীরবর্তী এ...

২০২৬-০৯-১৩ ১৮:২৮

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

সারা দেশ

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার ১৭ বছর শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফে...

২০২৬-০৯-১৩ ১৮:১০

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মা...

২০২৬-০৯-১৩ ১৮:০৯

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জে...

২০২৬-০৯-১৩ ১৭:১৫

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজে...

২০২৬-০৯-১৩ ১৭:১৩