সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার ১৭ বছর শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফেনীর হারুন উর রশিদের মতো গ্রামে গ্রামে শতশত বিএনপি নেতাকর্মীরা শহীদ হয়েছে। কারো লাশ নদীর দ্বারে কারো লাশ পুকুর পাড়ে ফেলে রেখেছে বলে মন্তব্য করেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

ফেনীতে পুলিশের গুলিতে নিহত শহীদ হারুন উর রশিদের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পক্ষ থেকে নতুন ঘর উপহার ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামীলীগের আমলে বিএনপি নেতাকর্মীরা রাতে ঘরে ঘুমাতে পারেনি তার পুলিশ বাহিনি বিএনপি অঙ্গসংগঠনের গঠনের নেতাকর্মীদের ধরে ধরে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, ফেনীর হারুন সে দলের একটা ছোট কর্মী, তাকে পুলিশ প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। হারুন ব্যাংকের টাকা লুট করেনি । তাকে এ ভাবে নির্মম ভাবে হত্যা করে ৩ সন্তানকে এতিম করা হয়েছে । প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও শহীদ হারুনের পরিবারের খবর নিয়েছে। এখনও নিচ্ছে আগামীতেও শহীদ পরিবারের পাশে থাকবে।

আমরা তারেক রহমানের পক্ষ থেকে আজ হারুন এর পরিবারকে ঘর উপহার দিতে এসেছি। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন আরো যারা শহীদ রয়েছে আপনারা সকলে তাদের পাশে থাকবেন। যার মা গনতন্ত্রের জন্য জীবন দিয়েছে তিনি তারেক রহমান সে পতাকা বহন করছে। তারেক রহমান বাংলাদেশকে একটি গনতান্ত্রিক অবস্থায় ফিরে আনতে কাজ করছে।

অনুষ্ঠানে ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়ণাল আবেদিন বিপি, আমরা বিএনপি পরিবারের সদস্য ইঞ্জিনিয়র আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু , জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দীন খন্দকার, কেন্দীয় বিএনপির সদস্য বেলাল আহমেদ, বেলাল হোসেন মজুমদার, মশিউর রহমান বিপ্লব, জেলা সেচ্চাসেবক দলের সভাপতি ছাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় জেলা উপজেলা বিএনপির নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। চাবি হস্তান্তর শেষে শহীদ হারুন উর রশিদের কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন রুহুল কবির রিজভী।

আরও

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

সারা দেশ

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে...

২০২৬-০৯-১৪ ১৮:৩০

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

সারা দেশ

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন,ব্রিকস সম্মেলনের ব্যাপারে বাংলাদেশ সরকারের এখনো খোলা...

২০২৬-০৯-১৪ ১৮:১৯

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

সারা দেশ

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং তরুণদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাইবা...

২০২৬-০৯-১৪ ১৮:১৬

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

সারা দেশ

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

ধামরাইয়ে কোনো সরকারী খাস জমি বা ভিপি জমি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে রাখতে পারবে না। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে...

২০২৬-০৯-১৪ ১৮:১৫

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

সারা দেশ

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশ...

২০২৬-০৯-১৪ ১৭:১৩

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

সারা দেশ

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্...

২০২৬-০৯-১৪ ১৬:৫৬