রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পেঁয়াজ সংরক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে মেশিন বিতরণ করলেন এমপি মনোয়ার হোসেন

পেঁয়াজ সংরক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে মেশিন বিতরণ করলেন এমপি মনোয়ার হোসেন

মাগুরা সদর উপজেলায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন এবং ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস, মাগুরা সদর কর্তৃক কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন এবং উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়ন পরিষদের অনুকূলে ফগার মেশিন বিতরণ করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা পরিষদের আয়োজনে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-নবী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯১ মাগুরা-০১ সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মোহা. আজম উদ্দীন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আখতার হোসেন এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিমসহ অনেকে।

মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-নবী বলেন, বর্তমান সরকার কৃষকদের পেঁয়াজ সংরক্ষণে বিশেষ ভূমিকা নিয়েছে। ইতিমধ্যে ২৫-৩০ শতাংশ পেঁয়াজ সংরক্ষণ করার জন্য সারা বাংলাদেশে এয়ার ফ্লো মেশিন বিতরণের ধারাবাহিকতায় মাগুরা সদর উপজেলায় আজ এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে।

প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পেঁয়াজ সংরক্ষণের জন্য ইতিমধ্যে এয়ার ফ্লো মেশিন ও ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন বিতরণ করেছেন। কৃষকেরা এয়ার ফ্লো মেশিন ব্যবহার করলে পেঁয়াজ নষ্ট হবে না এবং অনেক দিন গুদামে সংরক্ষণ করা যাবে।

মাগুরা সদর উপজেলায় কৃষকদের মাঝে ১০০টি পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এবং ১৩টি ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধে ১৩টি মশা মারার ফগার মেশিন বিতরণ করেন অতিথিরা।

আরও

ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত, বন্ধু গুরুতর আহত

সারা দেশ

ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত, বন্ধু গুরুতর আহত

ফরিদপুরের ভাঙ্গায় দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কাজী আশরাফ আলম সিদ্দিকী (৩৮) নামের এক সাংবাদিক নিহ...

২০২৬-০৯-১৩ ১৯:৩৭

রাক্ষুসী যমুনার ভাঙনে বিলীন ফসলি জমি-বসতভিটা

সারা দেশ

রাক্ষুসী যমুনার ভাঙনে বিলীন ফসলি জমি-বসতভিটা

একদিকে বাড়ছে যমুনার পানি, অন্যদিকে নদী যেন ক্রমেই হয়ে উঠছে রাক্ষুসী। পানির স্রোতে সিরাজগঞ্জের বিভিন্ন চর ও নদীতীরবর্তী এ...

২০২৬-০৯-১৩ ১৮:২৮

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

সারা দেশ

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার ১৭ বছর শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফে...

২০২৬-০৯-১৩ ১৮:১০

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মা...

২০২৬-০৯-১৩ ১৮:০৯

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জে...

২০২৬-০৯-১৩ ১৭:১৫

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজে...

২০২৬-০৯-১৩ ১৭:১৩