সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

জেলা রিপোর্টার, মাগুরা

সারা দেশ

মাগুরায় ফাঁসির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ফাঁসির আদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা ও স্থানীয়রা। তবে রায় বহাল থাকলেও, দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত পূর্ণ সন্তুষ্ট নন আছিয়ার মা। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

২০২৬-০৮-৩১ ১৯:৪৬

সারা দেশ

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার ৩১ আগস্ট সকাল ১০টায় জেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৬-০৮-৩১ ১৮:১৪

সারা দেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানী লিঃ (ওজোপাডিকো)-এর আওতাধীন ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) কর্মীরা বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে এবং দীর্ঘ কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশন ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। সোমবার ৩১ আগস্ট দুপুর ২ টার সময় ​যশোর সার্কেলের আওতাধীন মাগুরা জেলার ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের অস্থায়ী একুশ জেলা লাইন সাহায্যকারী গেটিজ শ্রমিকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তালিম মোল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ রমজান শেখের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হচ্ছে।

২০২৬-০৮-৩১ ১৮:১১

সারা দেশ

মাগুরায় টিটো হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও অপচিকিৎসার অভিযোগ, ডায়াগনস্টিক সেন্টারে তালা

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের শত্রুজিৎপুর বাজারে অবস্থিত শত্রুজিৎপুর ল্যাব মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে রোগীর সঙ্গে প্রতারণা ও অপচিকিৎসার অভিযোগ উঠেছে মো. টিটো হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রোগীর কাছ থেকে চিকিৎসাসেবার নামে ১৭ হাজার টাকা নেওয়া এবং তাঁর প্যাডে ডিপ্লোমা ইন মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের অভিযোগও উঠেছে।

২০২৬-০৮-১৭ ১৮:১৭

সারা দেশ

মাগুরায় ‘গানে গানে জুলাই’, স্বাধীনতার গানে সুর দিলেন ক্লোজআপ তারকা শহীদ

মাগুরায় ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি'র আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি'র ব্যবস্থাপনায় সংগীত অনুষ্ঠান গানে গানে জুলাই অনুষ্ঠিত হয়। সোমবার ০৩ আগস্ট ২০২৬ খ্রি: বিকাল ৫ টার সময় জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠান হয়।

২০২৬-০৮-০৩ ২০:০৩

সারা দেশ

‘চুরি’ হওয়া ৩ মাসের শিশুকে ফেরিঘাট থেকে উদ্ধার, পরে জানা গেল সঙ্গে ছিলেন মা

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল CCIC কর্তৃক ৩ মাস বয়সী "চুরি হওয়া নবজাতক উদ্ধার, মাগুরা জেলা পুলিশ ও মানিকগঞ্জ জেলা পুলিশের যৌথ প্রচেষ্টায় চুরি হওয়া শিশু নূর ইসলামকে পাটুরিয়া ফেরীঘাট থেকে উদ্ধার।

২০২৬-০৮-০৩ ১৮:১৩

সারা দেশ

শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেনায়ারা খানমের ভুয়া বিলে কন্টিজেন্সির ৮৪০০০ টাকা উত্তোলন!

অর্থবছর শুরুর ৫ দিনের মধ্যেই শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিইও হেনায়ারা খানম ভুয়া ভাউচার সাবমিট করে কন্টিজেন্সির ৮৪০০০ টাকা আত্মসাৎ করেছেন। অফিসে কোনো মালামাল না কিনেই হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে এই টাকা উত্তোলন করা হয়েছে।বাকি এক লক্ষ টাকা উত্তোলনের জন্য ভুয়া ভাউচার সংগ্রহ করছেন।

২০২৬-০৭-২৬ ২৩:০৪

সারা দেশ

মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ অনুষ্ঠিত

ক্রীড়াই আনে সম্প্রীতি ক্রীড়াই আনে বল চল সবাই খেলতে হবে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ অনুষ্ঠিত হয়।

২০২৬-০৭-২৫ ২৩:১৮

সারা দেশ

মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

২০২৬-০৭-২৫ ২২:৫৯

সারা দেশ

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান করা হয়েছে। সোমবার ২০ জুলাই ২০২৬/০৫ শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ৭টার সময় মাগুরা জেলা অডিটোরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় ও মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মাগুরার আয়োজনে এই বর্ষায় নজরুল' অনুষ্ঠান হয়।

২০২৬-০৭-২০ ২৩:১৭

সারা দেশ

মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

উৎপাদনমুখী সমিতি করি উন্নত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় “উন্নতজাতের গাভী পালনের মাধ্যম সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন” শীর্ষক সমাপ্ত প্রকল্পের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান করা হয়।

২০২৬-০৭-২০ ১৮:০৪

সারা দেশ

প্রচলিত আইন ও সংবিধান মেনেই শেখ হাসিনার বিচার হবে: আইনমন্ত্রী

বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান মেনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

২০২৬-০৭-১৯ ২৩:৪৬

সারা দেশ

মাগুরায় আইনমন্ত্রী এ্যাডভোকেট আসাদুজ্জামান এমপির আগমন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মাগুরায় শুভ আগমন উপলক্ষ্যে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।

২০২৬-০৭-১৯ ২১:০৩

সারা দেশ

নানা বিতর্কের পর মাগুরা ছাড়লেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক

অবশেষে বদলি হলেন মাগুরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আবু বকর সিদ্দিক। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে লালমনিরহাট জেলায় একই পদে বদলি করা হয়েছে।

২০২৬-০৭-১৫ ১৭:০৭

সারা দেশ

মাগুরায় ‘জ্বিনের বাদশা’কে ঘিরে তাণ্ডব, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

শালিখার তালখড়ী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে জয়নাব খাতুন ভণ্ড জ্বিনের অপচিকিৎসা সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক। মঙ্গলবার ১৪ জুলাই সন্ধ্যার সময় এই নেক্কারজনক ঘটনা ঘটেছে চ্যানেল এস মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক রাজিব হোসেন ও তার সহযোগী ক্যামেরা ম্যান আশিকুর রহমানের উপর।

২০২৬-০৭-১৪ ২৩:১৭

সারা দেশ

উপপরিচালকের নেতৃত্বে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও ৪ টি উপজেলার যুব কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে

মাগুরায় উপপরিচালক মাহমুদা খাতুনের নেতৃত্বে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও চারটি উপজেলার যুব কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে। মঙ্গলবার ১৪ জুলাই দুপুর ২.৩০ টার সময় মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় ইতিবাচক সঠিক নিয়মে চলমান যুব কার্যক্রম। গত অর্থ বছরের শেষ কয়েকটি ব্যাচের প্রশিণার্থীদের ভাতার টাকা মন্ত্রণালয় বরাদ্দ থেকে কেটে নেওয়ায় সেই সকল ট্রেডের প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া সম্ভব হয় নাই পরবর্তীতে বরাদ্দ পাওয়া গেলে ভাতা দেওয়া হবে বলে উপপরিচালক জানান।

২০২৬-০৭-১৪ ১৯:৪৫

সারা দেশ

মাগুরায় সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার পেয়েছেন সাংবাদিক ফারুক আহমেদ

সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক ২০০২৫-২০২৬ বর্ষে মাগুরা জেলা শিক্ষক পরিবার ও প্রেসক্লাব শালিখার সৌজন্যে মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ কে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

২০২৬-০৭-১৩ ১৯:৫২

সারা দেশ

মাগুরায় শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি

মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নের বহিষ্কারের প্রতিবাদে শনিবার দুপুরে শালিখা উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

২০২৬-০৭-১১ ২০:০৬

সারা দেশ

মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল

রাজনীতিতে সবাই নেতা হন, কিন্তু সবাই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন না। দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের পাশে থাকার মধ্য দিয়ে কিছু মানুষ নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেন। মাগুরার রাজনৈতিক অঙ্গনে তেমনই একটি পরিচিত নাম আলহাজ্ব মোঃ মাসুদ হাসান খাঁন কিজিল। প্রায় চার দশকের রাজনৈতিক পথচলায় তিনি শুধু একটি দলের নেতা হিসেবেই নয়, বরং একজন সংগঠক, জননেতা ও মানবিক ব্যক্তিত্ব হিসেবেও নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

২০২৬-০৭-০৭ ১৮:৫৬