মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাগুরায় ফাঁসির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

মাগুরায় ফাঁসির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ফাঁসির আদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা ও স্থানীয়রা। তবে রায় বহাল থাকলেও, দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত পূর্ণ সন্তুষ্ট নন আছিয়ার মা। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

হাইকোর্টের রায়ে ফাঁসির আদেশ বহাল। বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সোমবার ৩১ আগস্ট হাইকোর্টের রায় ঘোষণার পর স্বস্তি ফিরেছে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে।

রায় ঘোষণার পর আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন আছিয়ার মা আয়েশা আক্তার। তবে তার অপেক্ষা এখন দণ্ড কার্যকরের।

আছিয়ার পরিবারের পাশাপাশি হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবি, সব আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে যেন দণ্ড কার্যকর করা হয়। তাদের মতে, দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর হলে ভবিষ্যতে শিশুদের বিরুদ্ধে এমন অপরাধের ক্ষেত্রে অপরাধীদের মধ্যে ভয় তৈরি হবে।

পরিবারের স্বজনদেরও একই দাবি। তাদের আশঙ্কা, দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে দীর্ঘসূত্রতা হলে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে। তাই কোনো ধরনের ক্ষমা নয়, আইনি প্রক্রিয়া শেষে দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

শিশু আছিয়ার মৃত্যু শুধু তার পরিবারকেই নয়, নাড়া দিয়েছিল পুরো এলাকাকে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্টের রায়ে ফাঁসির আদেশ বহাল থাকায় স্বস্তি ফিরলেও, পরিবারের সেই স্বস্তি এখনো পূর্ণ নয়। তাদের প্রত্যাশা, দ্রুত সব আইনি প্রক্রিয়া শেষ করে দণ্ড কার্যকর করা হবে।

আরও

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

সারা দেশ

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে...

২০২৬-০৯-০১ ১৯:৪৬

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়...

২০২৬-০৯-০১ ১৮:৫৯

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক মোতালে...

২০২৬-০৯-০১ ১৮:৫৮

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

সারা দেশ

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্...

২০২৬-০৯-০১ ১৮:৫৭