বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরীতে পরিণত করার ঘোষণা শিক্ষামন্ত্রীর

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরীতে পরিণত করার ঘোষণা শিক্ষামন্ত্রীর

খুলনাকে ঐতিহ্যবাহী শিল্প ও আধুনিক শিক্ষার মডেল নগরী হিসেবে গড়ে তোলার নতুন অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এমপি। তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা জাতিতে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নগরীর জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতীতের সমৃদ্ধির কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, খুলনা একসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান সমৃদ্ধ শিল্পনগরী ছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এখানকার শিল্পকারখানাগুলো বন্ধ করে দিয়ে স্থানীয় অর্থনীতিকে পঙ্গু বানিয়েছিল। বর্তমান সরকার খুলনাকে পুনরায় আধুনিক শিল্প, অর্থনৈতিক কেন্দ্র ও শিক্ষা নগরীতে পরিণত করতে নানা সমন্বিত মহাপরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। 

তরুণ সমাজকে রক্ষার তাগিদ দিয়ে মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মন্ত্রী স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। খুলনা নগরীতে কোনো মাদক কারবারি বা তাদের সহযোগীদের জায়গা হবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশজুড়ে এখনো একটি বিশেষ চক্রান্তকারী গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, চক্রান্তকারীদের মনে রাখতে হবে যে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ফ্যসিস্টমুক্ত বাংলার মাটিতে আর কখনোই ফ্যাসিবাদের পুনর্বাসন বা জায়গা হবে না; দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। বিশাল সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এছাড়াও মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মঞ্চে উপস্থিত ছিলেন। 

এদিকে দুপুর থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে খুলনা মহানগরী ও জেলা বিএনপির আওতাধীন প্রতিটি ওয়ার্ড, থানা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা নিজস্ব ব্যানার ও মিছিল সহকারে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। অতিথিবৃন্দ আসার আগেই জিয়াহল চত্বর জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশের শুরুতে জাসাস নেতৃবৃন্দের কণ্ঠে কালজয়ী জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয় এবং পরবর্তীতে অতিথিবৃন্দ আকাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা করেন। বেরী আবহাওয়ার কারনে পুর্ণ নির্ধারিত শোভাযাত্রা কর্মসুচি বাতিল করা হয়। এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী কর্মসূচির প্রথমদিনে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় প্রধান কার্যালয়, সকল থানা, উপজেলা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আরও

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারা দেশ

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালী, কেক কাটা ও আলো...

২০২৬-০৯-০১ ২২:২৩

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

সারা দেশ

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে...

২০২৬-০৯-০১ ১৯:৪৬

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়...

২০২৬-০৯-০১ ১৮:৫৯

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক মোতালে...

২০২৬-০৯-০১ ১৮:৫৮