বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারি

পাংশায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারি

রাজবাড়ীর পাংশায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে ব্যানার ধরা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাংশা শহরের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কয়েকজন বিএনপির নেতাকর্মী জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কালীবাড়ি মোড় এলাকায় পৌঁছালে ব্যানার ধরা নিয়ে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাবের সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিয়াকত আলী খান, তার ছেলে শাহ নেওয়াজ খান শুভসহ কয়েকজন আব্দুল ওহাবকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাদের সরিয়ে দেন। পরে আহত আব্দুল ওহাবকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ধরা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর কথা-কাটাকাটি হয়। তাৎক্ষণিক নেতাকর্মীরা তাদের সরিয়ে দেন।”

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারা দেশ

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালী, কেক কাটা ও আলো...

২০২৬-০৯-০১ ২২:২৩

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

সারা দেশ

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে...

২০২৬-০৯-০১ ১৯:৪৬

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়...

২০২৬-০৯-০১ ১৮:৫৯

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক মোতালে...

২০২৬-০৯-০১ ১৮:৫৮