মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় রামগড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু করেন নেতাকর্মীরা। র‍্যালীটি রামগড় শিল্পী কমিনিউটি সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো.ইলিয়াস হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম সহ জেলা ও উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তাঁরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করে।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে উৎসব মূখর পরিবেশে কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরও

তিন দশক ধরে কাগজে জমি, রানীর পাশে উপজেলা প্রশাসন

সারা দেশ

তিন দশক ধরে কাগজে জমি, রানীর পাশে উপজেলা প্রশাসন

পল্লীকবি জসীমউদ্দীনের অমর কবিতা ‘আসমানী’র সেই বঞ্চিত জীবনের গল্প যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে ঢাকার ধামরাইয়ে। তবে এবার ফ...

২০২৬-০৯-০১ ২২:২৪

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

সারা দেশ

কাঁচপুরে এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, এক মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে...

২০২৬-০৯-০১ ১৯:৪৬

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়...

২০২৬-০৯-০১ ১৮:৫৯

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক মোতালে...

২০২৬-০৯-০১ ১৮:৫৮