মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘চুরি’ হওয়া ৩ মাসের শিশুকে ফেরিঘাট থেকে উদ্ধার, পরে জানা গেল সঙ্গে ছিলেন মা

‘চুরি’ হওয়া ৩ মাসের শিশুকে ফেরিঘাট থেকে উদ্ধার, পরে জানা গেল সঙ্গে ছিলেন মা

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল CCIC কর্তৃক ৩ মাস বয়সী "চুরি হওয়া নবজাতক উদ্ধার, মাগুরা জেলা পুলিশ ও মানিকগঞ্জ জেলা পুলিশের যৌথ প্রচেষ্টায় চুরি হওয়া শিশু নূর ইসলামকে পাটুরিয়া ফেরীঘাট থেকে উদ্ধার।

মাগুরা জেলার মাগুরা সদর থানাধীন কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া গ্রামের আলমগীর (২৩), পিতা-ইলিয়াচ মোল্লা, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা গত ০২/০৮/২০২৬ খ্রিঃ সকাল ৯ টায় কান্না করতে করতে মাগুরা সদর থানায় হাজির হয়ে জানান- তিনি মাঠে কাজ করতে যাওয়ায় এবং তার স্ত্রী পুকুর ঘাটে কাপড় ধোয়ার জন্য গেলে একজন অপরিচিত মহিলা বোরকা পরিহিত অবস্থায় এসে তার বাড়ি হতে তাদের ৩ (তিন) মাস বয়সী শিশু পুত্র নূর ইসলামকে চুরি করে নিয়ে যায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন মাগুরা সদর থানা, মাগুরা তাৎক্ষনিক বিষয়টি মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে অবহিত করেন।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইন ইনভেস্টিগেশন সেল'কে দায়িত্ব প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মাগুরা থান্দার খায়রুল হাসান পিপিএম এর নেতৃত্বে সিসিআইসি, মাগুরা জেলার এসআই (নিঃ)/ অজয় দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাগুরা বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন। সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় একজন বোরকা পরিহিত মহিলা উক্ত শিশু বাচ্চা নুর ইসলাম কে নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। তথ্য প্রযুক্তির সহায়তায় সাসপেক্টের অবস্থান দৌলতদিয়া ফেরী ঘাট, রাজবাড়ী এলাকায় জানতে পেরে তাৎক্ষনিক মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে মানিকগঞ্জ জেলা পুলিশ, রাজবাড়ী জেলা পুলিশ, ফরিদপুর নৌ পুলিশ অঞ্চলের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা হয়। তাদের সাথে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হয় এবং মাগুরা জেলা পুলিশের সিসিআইসি ও মাগুরা সদর থানার যৌথ টিম ভিকটিম শিশু উদ্ধারের জন্য রওনা করে।

মাগুরা জেলা পুলিশ, মানিকগঞ্জ জেলা পুলিশের যৌথ প্রচেষ্টায় উক্ত চুরি হওয়া ৩ মাস বয়সী শিশু নূর ইসলামকে পাটুরিয়া ফেরীঘাট এলাকা হতে গত ০২/০৮/২০২৬ খ্রিঃ রাতে উদ্ধার করা হয় এবং শিশুকে নিয়ে যাওয়া বোরকা পরিহিত মহিলাকেও হেফাজতে নেয়া হয়।

পরবর্তীতে উক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার নাম কহিনূর বেগম এবং তিনি শিশু নূর ইসলাম এর মা। শিশুটির বাবা আলমগীর তার সাথে সব সময় খারাপ আচারন করে এবং তাদের মধ্যে ঝগাড়ঝাটি লেগে থাকে। তাই সে রাগ করে কাউকে কিছু না বলে তার ৩ মাস বয়সী বাচ্চাকে নিয়ে সে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছিলো।
উদ্ধারকৃত শিশুটি বর্তমানে তার মায়ের নিকট রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির "চুরি" হওয়ার ঘটনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাগুরা জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। নারী ও শিশু বিষয়ক বিষয়গুলো সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে দেখা হয় এবং অধিকতর গুরুত্ব আরোপ করা হয়।

আরও

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আহত

সারা দেশ

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে । এ সময় মোটরসাইকেল চা...

২০২৬-০৮-০৪ ১৯:৩১

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ, সিলেট রেঞ্জেরও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

সারা দেশ

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ, সিলেট রেঞ্জেরও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ "জুলাই-২০২৬ মাসের" "কর্মদক্ষতার স্বীকৃতি"স্বরূপ...

২০২৬-০৮-০৪ ১৯:৩০

রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

সারা দেশ

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

রাজবাড়ী সাবেক বিগ বাজারের মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লার বিরুদ্ধে ২কোটি টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে...

২০২৬-০৮-০৪ ১৯:২৮

জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদের মামলার রায় হলেও অন্য ৫ জনের দাখিল হয়নি চার্জশীট

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদের মামলার রায় হলেও অন্য ৫ জনের দাখিল হয়নি চার্জশীট

জুলাই গণঅভ্যুত্থানে সারাদেশের মতো তিনদফায় শহীদ হয়েছে ৬ জন। এরমধ্যে শহীদ আবু সাঈদ হত্যার মামলা বিচারের রায় হলেও অন্য ৫ জন...

২০২৬-০৮-০৪ ১৯:২৬