স্যামসাংয়ের সঙ্গে ১২ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন মোহাম্মদ শাহরিয়ার। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রতিষ্ঠানটির চিফ ম্যানেজার ও হেড অব সেলস টিম ট্রেনিং হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে তিনি ১৩ সদস্যের একটি দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণসামগ্রী তৈরি এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া, আঞ্চলিক পর্যায়ের সেলস লিডার, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যানেজার এবং শতাধিক বিক্রয় প্রতিনিধির দক্ষতা উন্নয়নেও তিনি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। স্যামসাংয়ে যোগ দেওয়ার আগে তিনি রবি আজিয়াটা লিমিটেডের ডিজিটাল সার্ভিসেস বিভাগের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মোহাম্মদ শাহরিয়ার বলেন, “স্যামসাং বাংলাদেশের নতুন এই দায়িত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাদের উদ্ভাবনী ব্যবসায়িক কৌশলের ধারাবাহিকতায় নতুন দায়িত্বে আমার মূল লক্ষ্য হবে কার্যকর প্রোডাক্ট স্ট্র্যাটেজি তৈরি করা, গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়া এবং বাংলাদেশে একটি আস্থাভাজন প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের অবস্থান আরও সুদৃঢ় করা।”